Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি রায়: ইতিহাস গড়ল আপ, নিশ্চিহ্ন কংগ্রেস,৩-এর গেরোয় আটকে বিজেপি

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : হাই প্রোফাইল দিল্লি বিধানসভা নির্বাচনের মঞ্চ তৈরি। এখন শুধু সময়ের অপেক্ষা। দিল্লি বিধানসভার ৭০ টি আসনের জন্য বিজেপি-আপের হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গিয়েছে ৭ ফেব্রুয়ারিই। বুথ ফেরত সমীক্ষা অরবিন্দ কেজরিওয়ালের আপ আদমি পার্টির পক্ষে হলেও বিজেপি শেষ মুহূর্তের বাজিমাতের অপেক্ষায় রয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যে ১৪ টি জায়গার ৭০ টি স্ট্রং রুমে এতদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি রাখা ছিল। ভোটগণনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ৭০ টি বিধানসভা আসনে রেকর্ড ৬৭ শতাংশ ভোট পড়েছে। একটি সমীক্ষা আপের পক্ষে ৫৩ টি আসনের দাবি করেছে।

দিল্লি রায়: ইতিহাস গড়ল আপ, নিশ্চিহ্ন কংগ্রেস,৩-এর গেরোয় আটকে বিজেপি

সকাল থেকেই আপ সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। আপ কার্যালয়গুলিতে ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষার ভিত্তিতে আনন্দোৎসব শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ১৬ বছর দিল্লির শাসনক্ষমতায় নেই বিজেপি। অন্যান্য রাজ্যে বিজেপি ঝড় উঠলেও দিল্লিতে কিন্তু পদ্মর-কাঁটা আপই। যদিও কেজরিওয়ালের বিরুদ্ধে আর এক প্রাক্তন আন্না ঘণিষ্ঠ কিরণ বেদীকে এনে নয়া ফাটকা খেলতে চেয়েছিল বিজেপি। বিজেপির সেই ফাটকা সফল হয় কি না তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা।

দিল্লি বিধানসভা নির্বাচনের ফল সংক্রান্ত যাবতীয় আপডেট দেখুন এখানে

দুপুর ২ টো ৩ মিনিট : ৬৭ আসনে এগিয়ে আপ, ৩ টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ও অন্যান্যরা শূন্য। ৩০ টি আসন ইতিমধ্যেই পেয়ে গিয়েছে আপ।

দুপুর ১২ টা ৫০ মিনিট : কৃষ্ণনগর থেকে পরাজিত হলেন কিরণ বেদী।

দুপুর ১২ টা ২৬ মিনিট :

দুপুর ১২ টা ১৫ মিনিট : হারের দায় নিয়ে এআইসিসি সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন অজয় মাকেন।

সকাল ১১ টা ৫২ মিনিট : এখনও পর্যন্ত ভোট হার আপের ৫৪.২ শতাংশ, বিজেপির ৩২.৭ শতাংশ, কংগ্রেসের ৯ শতাংশ, নোটা ০.৪ শতাংশ।

সকাল ১১ টা ৫১ মিনিট : সূত্রের খবর ১৪ ফেব্রুয়ারি শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।

সকাল ১১ টা ৪৫ মিনিট : সত্যের জয় হয়েছে। সত্যি বলতে ভয় লাগছে। যে সমর্থন জনতা দিল তার জন্য দলের কর্মীদের বলব অহঙ্কার করবেন না, কংগ্রেসের যা হাল হয়েছে অহঙ্কারের জন্য, বিজেপির এই হাল হয়েছে অহঙ্কারের জন্য, আমাদের অহঙ্কার আসলে ৫ বছর পরে আমাদেরও এই একই হাল হবে: অরবিন্দ কেজরিওয়াল

সকাল ১১ টা ৪৩ মিনিট : বক্তব্য রাখছেন কেজরিওয়াল।

সকাল ১১ টা ১৭ মিনিট :

সকাল ১১ টা ২ মিনিট :

সকাল ১০ টা ৫৩ মিনিট :

সকাল ১০ টা ২৭ মিনিট : ৬২টি আসনে এগিয়ে আপ, ৭ টি আসনে বিজেপি, ০টি আসনে কংগ্রেস, ১ টি আসনে অন্যান্যরা এগিয়ে।

সকাল ১০ টা ১২ মিনিট :

সকাল ১০ টা ৩ মিনিট : আপকে ও দিল্লির মানুষকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সকাল ৯ টা ৫৬ মিনিট : এটা স্বপ্ন দেখার দিন, এটা প্রদীপ আর ঝড়ের লড়াই। প্রদীপ জিতবে : যোগেন্দ্র যাদব (আপ)

সকাল ৯ টা ৫৫ মিনিট: ৫৯টি আসনে এগিয়ে আপ, ১০ টি আসনে বিজেপি, ০টি আসনে কংগ্রেস এগিয়ে।

সকাল ৯ টা ২৯ মিনিট : হাফ সেঞ্চুরি আপের। ৫০ টি আসনে এগিয়ে আপ, ১২টি আসনে বিজেপি, ২ টি আসনে কংগ্রেস এগিয়ে।

সকাল ৯ টা ২৪ মিনিট :

সকাল ৯ টা ২২ মিনিট : মঙ্গলপুরী কেন্দ্র থেকে এগিয়ে আপের রাখি বিড়লা।

সকাল ৯ টা ২০ মিনিট : কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

সকাল ৯ টা ২ মিনিট : ৩৪টি আসনে এগিয়ে আপ, ১২ টি আসনে বিজেপি, ৪টি আসনে কংগ্রেস এগিয়ে।

সকাল ৮ টা ৫৮ মিনিট : কংগ্রেসের অজয় মাকেন ৩৪৩৬ ভোটে পিছিয়ে।

সকাল ৮ টা ৪৬ মিনিট :

সকাল ৮ টা ৩৭ মিনিট :

সকাল ৮ টা ২৩ মিনিট : রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (কংগ্রেস) পিছিয়ে।

সকাল ৮ টা ২১ মিনিট : ৫ টি আসনে এগিয়ে বিজেপি, ৬টি আসনে আপ এগিয়ে, ২ টি আসনে কংগ্রেস এগিয়ে।

সকাল ৮ টা ২০ মিনিট : আপের মনীশ শিশোডিয়া এবং সোমনাথ ভারতী এগিয়ে, বিজেপির কিরণ বেদী এগিয়ে।

সকাল ৮ টা ১৯ মিনিট :

সকাল ৮ টা ১৫ মিনিট : একটি আসনে এগিয়ে বিজেপি, একটি আসনে এগিয়ে আপ।

সকাল ৮ টা ৪ মিনিট : সকাল সাড়ে এগারোটার মধ্যে সম্পূর্ণ ফল এসে যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন। তবে সকাল সাড়ে আটটা নাগাদ থেকেই পরিস্কার হতে শুরু করবে ছবিটি।

সকাল ৮ টা : শুরু হল ভোটগণনা

সকাল ৭ টা ৫৯ মিনিট :

সকাল ৭ টা ৫৭ মিনিট :

সকাল ৭ টা ৫৫ মিনিট :

সকাল ৭ টা ৫৪ মিনিট :

সকাল ৭ টা ৫৩ মিনিট :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+