চাকরির নামে লক্ষ টাকার প্রতারণা, কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এফআইআর কর্মীর

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তারপরই নতুন এক বিতর্কে জড়ালেন বিজেপির এই সাংসদ।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তারপরই নতুন এক বিতর্কে জড়ালেন বিজেপির এই সাংসদ। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন দলেরই এক কর্মী। শুধু প্রতারণাই নয় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।

কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এফআইআর কর্মীর

কেন্দ্রীয়মন্ত্রী হওয়ার আগে তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। আর তিন কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নতুন এক বিতর্কে জড়ালেন। চাকরির নামে প্রতারণার অভিযোগ ছাড়াও তাঁর নির্দেশে বোমা রাখার বিস্ফোরক স্থানীয় বাসিন্দা ফিরদৌস ইসলাম। তিনি এই মর্মে বিজেপির সাংসদের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগও দায়ের করলেন।

ফিরদৌস ইসলাম গোসানিমারির বাসিন্দা। তাঁর অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতেন। সেইসময় তাঁকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে প্রথমে এক লক্ষ টাকা, পরে আরও ২৫ হাজার টাকা নেওয়া হয় বলেও অভিযোগ। কিন্তু টাকা দিয়েও সরকারি চাকরি হয়নি। সেই প্রতিশ্রুতি অপূরণীয় থেকে যায়।

ফিরদৌস আরও অভিযোগ করেন, তিনি শুধু টাকা দিয়েই ক্ষান্ত হননি, তিনি সাংসদের নির্দেশে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। সাংসদের নির্দেশে তিনি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও কাঁচামাল সরিয়ে রেখেছিলেন। তা ফেটেই গুরুতর জখন হন ফিরদৌস। সপ্তাহখানের হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি বেঁচে ফিরে আসেন।

কিন্তু সাংসদ তাঁর পাশে দাঁড়াননি। তাঁকে সুস্থ করতে তাঁর বাবাকে নিজের দোকান পর্যন্ত বিক্রি করতে হয়। সরকারি চাকরির স্বপ্ন কার্যত তাঁদের পরিবারকে পথে বসিয়ে ছেড়েছে বলে জানান ফিরদৌস। তাই চুপ করে না থেকে এতদিন পর মুখ খোলেন তিনি। ভয় দূরে সরিয়ে তিনি অভিযোগ করেন, শুধু তাঁর কাছ থেকেই নয়, এভাবে অনেকের কাছ থেকে টাকা আদায় করেছেন সাংসদ নিশীথ প্রামাণিক।

ফিরদৌস বলেন, অন্যদের ফেরত পাওয়ার তাগিদ নেই। কিন্তু আমার তাগিদ আছে। আমার পরিবার পথে বসেছে, তাঁদের জন্য আমাকে এবার কিছু করতে হবে। আমরা চাকরি চাই না। ওই টাকা পেলে আমি টোটো কিনে চালাতে পারব। তাতে আমার পেটটা চলবে। আমার পরিবারের সকলের পেটটা চালাতে পারব। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনি বলেন, কেন্দ্রীয় সরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী এমন ঘটনা ঘটিয়েছেন, যা অত্যন্ত লজ্জার কথা। বিজেপির সভানেত্রী মালতী রাভা বলেন, এসব সাজানো গল্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+