আত্মহত্যার ফেসবুক লাইভ! টিভিতে বিশ্বকাপ চলাকালীন নির্মম পরিণতি শিলিগুড়িতে
ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে শিলিগুড়ির বিবেকানন্দ পল্লিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অরিন্দম দত্ত (৪০)।
ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে শিলিগুড়ির বিবেকানন্দ পল্লিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অরিন্দম দত্ত (৪০)। তাঁর বাড়ি জলপাইগুড়িতে। শিলিগুড়িতে একটি বেসরকারি কোম্পানিতে তিনি চাকরি করতেন থাকতেন শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে।

রবিবার বেলা হয়ে গেলেও ঘুম থেকে উঠছে না দেখে বাড়ির মালিক তাঁকে ডাকতে যান। তৎনই জানলা দিয়ে দেখা যায় অরিন্দমের দেহ ঝুলছে সিলিং থেকে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ফেসবুকে লাইভ করে এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন অরিন্দম। সেইসময় খেলা চলছিল।
খেলা দেখতে দেখতেই ফেসবুক লাইভ শুরু করেন তিনি। প্রথমে ঘরের অন্ধকার ছবি দেখানো হয়। তখনই দেখা যায় টিভিতে খেলা চলছে। তারপরই তাঁকে ঘরের সিলিংয়ের বাটামের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগাতে দেখা যায়। তখনই কোনও একজন ফোন করার পরই বন্ধ হয়ে যায় ফেসবুক লাইভ।
সকালে বন্ধ ঘর থেকে দেহ উদ্ধার হয়। বাড়ির মালিক জানান, এত কিছু তিনি কিছুই জানতে পারেননি। এদিন কলকাতা যাওয়ার কথা ছিল অরিন্দমের। কিন্তু ঘর ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। তখনই জানলা দিয়ে এই দৃশ্য দেখেন বাড়ির মালিক জ্যোতিষ সিংহ। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্ত অনুমান, মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই এই আত্মহত্যা হতে পারে। অরিন্দম দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সেই কারণেই আত্মহত্যা হতে পারে। তবে খতিয় দেখা হচ্ছে কী কারণে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলেন অরিন্দম। কোনও সুইসাইড নোট মেলেনি।












Click it and Unblock the Notifications