হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের লাইনে বিশাল ফাটল, তেল ছড়াচ্ছে জলাশয়ে

জলাশয়ে ভাসছে তেল। আতঙ্ক এলাকাজুড়ে। সেইসঙ্গে তেল সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু। ভিড় জমেছে পাইপ লাইনের ফাটল থেকে তেল সংগ্রহ করতে।

পূর্ব মেদিনীপুর, ৩ মার্চ : জলাশয়ে ভাসছে তেল। আতঙ্ক এলাকাজুড়ে। সেইসঙ্গে তেল সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু। ভিড় জমেছে পাইপ লাইনের ফাটল থেকে তেল সংগ্রহ করতে। বৃহস্পতিবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েলের তেল জলাশমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে প্রবল।

হলদিয়ার কুমারপুরের জামতলার কাছে পাইপ লাইনে বিপত্তি ঘটে। ওই অংশে ফাটল দেখা দেওয়ায় তেল ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার নিচু অংশ ও জলাশয়ে তেল মিশতে থাকে। ফলে আগুন আতঙ্ক যেমন তৈরি হয়েছে, সেইসঙ্গে পাল্টা দিয়ে তেল সংগ্রহ করার তোড়জোড়ও জোর কদমে চলছে এলাকাবাসীরা। এই সুযোগে যতটা তেল পাওয়া যায়, ততটাই লাভ।

হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের লাইনে বিশাল ফাটল, তেল ছড়াচ্ছে জলাশয়ে

হলদিয়ার ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে পারাদ্বীপ থেকে পাইপ লাইন বিস্তৃত। এই পাইপ লাইনের মাধ্যমেই ইন্ডিয়ান ওয়েল আসে এ রাজ্যে বিভিন্ন এলাকায়। যার মূল কেন্দ্র হলদিয়া। হলদিয়া ডক থেকেই তা পাইপের মাধ্যমে বিভিন্ন এলাকায় যায়। কী কারণে এই পাইপে ফাটল দেখা দিল, তা নির্ধারণ করতে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে এলাকায়। শুক্রবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বিশেষজ্ঞ দল পাইপ মেরামতির কাজ শুরু করেছে। সংস্থার তরফে ঘিরে রাখা হয়েছে এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+