সুষ্ঠু এবং অবাধ ভোটের দাবি, পুরভোটে মোতায়েন হবে ৯ হাজার বাহিনী

সুষ্ঠু এবং অবাধ ভোটের দাবি, পুরভোটে মোতায়েন হবে ৯ হাজার বাহিনী

পুরসভা ভোটের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে সুষ্ঠু এবং অবাধ ভোেটর দাবি জানানো হয়েছে। কমিশনও তার প্রস্তুতি সেরে ফেলেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য পুলিশের ৯ হাজার বাহিনী মোতায়েন করা হবে। যদিও প্রথম দিন থেকেই রাজ্য পুলিশকে দিয়ে পুরভোট করানোর বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুিল। তার বিরোধিতায় আদালতেও গিয়েছিল বিজেপি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।

সুষ্ঠু এবং অবাধ ভোটের দাবি, পুরভোটে মোতায়েন হবে ৯ হাজার বাহিনী

শেষ পর্যন্ত রাজ্য পুলিশকে দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ হাজার বাহিনীর মধ্যে সাড়ে ৮ হাজার বাহিনী থাকবে ভোট কেন্দ্রে। ৫০০ বাহিনী নাকা চেকিং-সহ অন্যান্য কাজ করবে। শুধু সশস্ত্র বাহিনী থাকছে ৫,৫৫৭। প্রতিটি ভোট কেন্দ্রে সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের পুরসভাগুলিতে ভোট। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল। প্রচারের সময় থেকেই এই পুর এলাকাগুলিতে অশান্তি শুরু হয়েছে।একাধিক জায়গায় বিজেপির প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। কলকাতা সংলগ্ন বিধাননগরেও অশান্তির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

সব দিক বিবেচনা করেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপরতা দেখানো হয়েছে।
চার পুরনিগমের ভোটের দায়িত্বে রাখা হচ্ছে মোট ৯০০০ বাহিনী। প্রত্যেকটি বুথকেই স্পর্শকাতর বুথ বলে মনে করা হচ্ছে। সব ভোটকেন্দ্রেই সেকারণে সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল রাখা হবে বলে জানানো হয়েছে। চার পুরনিগমে থাকছে মোট ৭৭টি নাকা টিম। কুইক রেসপেন্স টিম (QRT) থাকছে ৪৪টি। ৭৭টি আরটি টিম মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+