৩ নয় ৭, রাজ্যে করোনা ভাইরাস মৃত্যুর পরিসংখ্যান জানাল নবান্ন, আক্রান্ত ৫৩

৩ নয় ৭, রাজ্যে করোনা ভাইরাস মৃত্যুর পরিসংখ্যান জানাল নবান্ন, আক্রান্ত ৫৩

তিন জন নয়, করোনা ভাইরাসে রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে চার জনের মৃত্যু হয়েছে রাজ্যে। নবান্নে সাংবাদিক মেডিকেল বুলেটিন প্রকাশ করে একথা জানান চিকিৎসকরা। তাতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৩।

বাড়ল মৃতের সংখ্যা

বাড়ল মৃতের সংখ্যা

গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়েই করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে রাজ্যে। আগে দাবি করা হচ্ছিল ৩ জন মারা গিয়েছেন করোনা ভাইরাসে। কিন্তু আজ নবান্নে মেডিকেল বুলেটিন প্রকাশ করে চিকিৎসকরা জানান এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪ জন।

বেড়েছে আক্রান্ত

বেড়েছে আক্রান্ত

শুধু মৃতের সংখ্যাই নয়। রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যাও বেড়েছে। নবান্নে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে রাজ্যে এখনও পর্যন্ত ৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে চলছে তাঁদের চিকিৎসা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। চিকিৎসকরা জানিয়েছেন যে ১৮ জনকে করোনা সন্দেহে প্রথমে ভর্তি করা হয়েছিল তাঁদের মধ্যে ৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁদের আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

লকডাউন উপেক্ষা

লকডাউন উপেক্ষা

এদিকে করোনা ভাইরাসে জন্য জারি করা লকডাউন উপেক্ষা করেই রাস্তায় বেরতে শুরু করেছেন মানুষ। নিউটাউন থেকে বাইপাসে গাড়ির আনাগোনা বেড়েছে। বাজারহাটেও মানুষের ভিড় বাড়ছে। রাজ্যের বিভিন্ন রেশন দোকানে ঠেসাঠেসি ভিড়ে করোনা সংক্রমণের উদ্বেগ বাড়ছে। কারণ কলকাতার গণ্ডী পেরিয়ে এখন করোনা থাবা বসিয়েছে জেলার একাধিক শহরেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+