তবলিঘি জামাতে যাওয়া বিদেশিরা পশ্চিমবঙ্গের কোথায়, চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের
দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ৬৯ জন বিদেশি পশ্চিমবঙ্গে এসেছেন। তারপর থেকে তাঁদের আর কোনও খোঁজ নেই। এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন দিলীপ ঘোষ।
দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ৬৯ জন বিদেশি পশ্চিমবঙ্গে এসেছেন। তারপর থেকে তাঁদের আর কোনও খোঁজ নেই। এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন দিলীপ ঘোষ। এইসব বিদেশিদের খুঁজে বের করতে তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

দিল্লির অনুষ্ঠান শেষে পশ্চিমবঙ্গে ১০৯ জন বিদেশি
১২ থেকে ১৫ মার্চ নিজামুদ্দিনের তবলিঘি জামাতের অনুষ্ঠান শেষে পশ্চিমবঙ্গে এসেছিলেন কমপক্ষে ১০৯ জন বিদেশি। যাঁদের মধ্যে থেকে প্রায় ৪০ জনকে রাজ্য সরকার চিহ্নিত করতে পেরেছে। বাকিদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

চিহ্নিত বিদেশিদের রাখা হয়েছে রাজারহাটে
দিল্লির তবলিঘি জামাত থেকে আসা প্রায় ৪০ জন বিদেশিকে রাখা হয়েছে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে। জানিয়েছেন দিলীপ ঘোষ।

হাত ধুয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী
যে ৬৯ জনের খোঁজ এখনও পাওয়া যায়নি ধরে নেওয়া যায়, তাঁদের মধ্যে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। ফলে ইতমধ্যেই তাঁরা অনেককে সংক্রমিত করে ফেলেছে। তিনি কটাক্ষ করে বলেছেন, এইসব বিদেশিদের নিয়ে মুখ্যমন্ত্রী কার্যত হাত ধুয়ে ফেলেছেন। তাঁর আরও অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে সেখআনে গিয়েছিলেন প্রায় ১৬০ জন। কিন্তু অনেককেরই এখনও নাগাল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বিস্ফোরক কৈলাস
দিল্লির তবলিঘি জমাতের নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। করোনার সতর্কবিধি লঙ্ঘন করে জমায়েত করার অভিযোগ তুলেছেন তিনি। এখান থেকে যাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তাঁরা প্রত্যেকেই এক একজন মানব বেমা বলে মন্তব্য করেছেন কৈলাস। এঁদের প্রত্যেকের প্রশাসনের কাছে আত্মসমর্পণ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। প্রশাসনের সামনে এলেই চিকিৎসা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications