পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত।
পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের সময় সিউড়িতে এই খুনের ঘটনা ঘটে। সেই মামলাতে বৃহস্পতিবার আদালত দুজনকে দোষী সাব্যস্ত করে। তাদেরই এদিন যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে।

সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এছাড়া ১ লক্ষ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া এই মামলায় বাকী অভিযুক্তদের বেকসুর খালাস করেছে আদালত। সুব্রত ও ভগীরথের আইজীবীরা জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। এদিকে ফের একবার এদিন দোষীরা অভিযোগ করে যে, টাকার লোভেই হৃদয় ঘোষ বাবাকে খুন করিয়েছে।
প্রসঙ্গত ২০১৩ সালে হৃদয় ঘোষ বিক্ষুব্ধ তৃণমূলী ছিলেন। বাবা খুনের পর যে অভিযোগ করা হয়েছিল তাতে সবার প্রথমে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নাম ছিল। বহুবার পরিবার তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে। তবে ২০১৬ সালে তৃণমূল দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ঘোষ পরিবার তৃণমূলের ঘনিষ্ঠ হয়। এবছর হৃদয় ঘোষ তৃণমূলের টিকিটে পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications