কেন্দ্রীয় বাহিনী চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি, একবালপুরের ১৪৪ ধারা জারি পুলিশের
একবালপুর-মোমিনপুর কাণ্ড নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। আর এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে হাইকোর্টের দরজা নাড়লেন এক ব্যক্তি। জানা যাচ্ছে, পরিস্থিতির কথা ভেবে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে চিঠি
একবালপুর-মোমিনপুর কাণ্ড নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। আর এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে হাইকোর্টের দরজা নাড়লেন এক ব্যক্তি। জানা যাচ্ছে, পরিস্থিতির কথা ভেবে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে হাইকোর্ট বন্ধ রয়েছে।
আর এর মধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে কোনও মামলা দায়ের হয়নি। খুব শীঘ্রই এই বিষয়ে মামলা দায়ের করা হতে পারে বলে জানা যাচ্ছে।
West Bengal | Section 144 has been imposed in Ekbalpur area from 10 October to 12 October looking at the ongoing law and order situation. pic.twitter.com/ctBHOKDElb
— ANI (@ANI) October 10, 2022

১৪৪ ধারা জারি করা হয়েছে।
অন্যদিকে একবালপুরের ঘটনায় কড়া কলকাতা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিচার করে ১৪৪ ধারা জারি করা হল পুলিশের তরফে। আজ ১০ তারিখ থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই ১৪৪ জারি থাকবে বলে জানা যাচ্ছে। একবালপুরে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, কোনও জমায়েত করা যাবে না এই সময়ে। এমনকি একাধিক ব্যক্তি কোথাও দাঁড়িয়ে গল্প কিংবা কিছুই করতে পারবে না বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

কড়া মনোভাব নিয়েছে পুলিশ
যদিও ঘটনার পর থেকেই একেবারে কড়া মনোভাব নিয়েছে পুলিশ। একেবারে একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেটিং করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে ঘটনার পর থেকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনায় বেশ আইপিএস চিকিৎসাধীন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

ময়দানে বঙ্গ বিজেপি
বলে রাখা প্রয়োজন, রবিবার সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মোমিনপুরের ভিডিও বলে রাস্তায় পড়ে থাকা বাইক, কাঁচ ভাঙা গাড়ির ছবি শেয়ার করা হয়। মুহুর্তে তা ভাইরালও হয়ে যায়। আর এরপর বিকেলে একটি ভিডিও টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন, মোমিনপুরের ময়লা ডিপোর কাছে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময় হিন্দুদের দোকান ও বাইক ভাঙচুর করা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাঁর আরও অভিযোগ ছিল, অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। যগি এই সংক্রান্ত কোনও ভিডিও-র সত্যতা যাচাই করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া। অন্যদিকে এই ঘটনার পরেই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শাহকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications