Wimbledon 2023: মহাকাব্যিক ফাইনালের তারুণ্যের জয়গান, জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন আলকারাজ
উইম্বলডনে তারুণ্যের জয়গান। জকোভিচের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। মহাকাব্যিক ফাইনাল বোধহয় একেই বলে। টান টান লড়াই শেষে ফাইনাল ম্যাচের ফল আলকারাজের পক্ষে ১-৬, ৭-৬,১-৬, ৬-৩, ৬-৪।
খাতায়-কলমে ধারেভারে সবদিক থেকেই এগিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা । ২৪ তম গ্র্যান্ড স্লাম জয়ের মঞ্চেও ছিল প্রস্তুত। কিন্তু রবিবাসরীয় উইম্বলডনে নতুন মহাতারকা রূপে আবির্ভূত হলেন আলকারাজ । নাদালের এর উত্তরসূরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। ২০২২ সালে যুক্তরাষ্ট্র ওপেন জয়ের পর এবার উইম্বলডন ঘরে তুললেন স্প্যানিশ টেনিস তারকা।

রবিবার মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ ও কার্লোজ আলকারাজ। বিশ্বের ২ নম্বর টেনিস তারকার সঙ্গে লড়াই বিশ্বের ১ নম্বর টেনিস তারকার। ম্যাচও হল হাড্ডাহাড্ডি। কেউ কাউকে ছেড়ে কথা বললেন না। পেণ্ডুলামের মতো দুলল ম্যাচের ভাগ্য। শেষ হাসি হাসলেন স্প্যানিশ টেনিস তারকাই।
প্রথম সেটে মাত্র একটি গেম জিতলেন আলকারাজ। ৬-১ প্রথম সেট জিতে নিলেন জোকার। সময় নিলেন মাত্র ৩৪ মিনিট।কিন্তু দ্বিতীয় সেটে ফিরলেন আলকারাজ।৮-৬ টাইব্রেকার জিতে দ্বিতীয় সেট জিতে যান স্পেনের খেলোয়াড়। তৃতীয় সেটের শুরু থেকে আরও আত্মবিশ্বাসী খেলা শুরু করলেন আলকারাজ। ম্যাচের সব থেকে কঠিন লড়াই হল তৃতীয় সেটের পঞ্চম গেমে। ২৬ মিনিট ধরে চলল একটি গেম। ৬-১ ফলে সেট জিতে এগিয়ে যান জকোভিচ।

এরপর দুরন্ত প্রত্যাবর্তন করলেন ২০ বছর বয়সি আলেকারাজ। ৬-৩ ফলে চতুর্থ সেট জিতে যান তিনি। খেলা গড়ায় পঞ্চম সেটে। সেখানে ৬-৪ ফলে জিতে বাজিমাত করলেন আলকারাজ। রেকর্ড গড়ার হাতছানি ছিল জোকারের সামনে, কিন্তু হার মানলেন আলকারাজের কাছে।
A new name. A new reign. 🇪🇸@carlosalcaraz, your 2023 Gentlemen's Singles champion#Wimbledon pic.twitter.com/3KNlRTOPhx
— Wimbledon (@Wimbledon) July 16, 2023
আলকারাজ তৃতীয় স্প্যানিশ টেনিস প্লেয়ার হিসেবে উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। ম্যানুয়েল সান্টানা ও রাফায়েল নাদালের পর উইম্বলডনের ফাইনালে খেলতে নামলেন আলকারাজ। ছয় বছর পর উইলম্বডনে কোনও প্রতিপক্ষের কাছে হার মানলেন জকোভিচ। বরিস বেকারের পর কনিষ্ঠ খেলোয়াড় হিসাবে উইলম্বডন খেতাব জিতলেন আলকারাজ।

এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হলেন জকোভিচ ও আলকারাজ। ২০২২ সালের মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে প্রথম সাক্ষাতে জয় ছিনিয়ে নিয়েছিলেন ২০ বছরের স্প্যানিশ তারকা। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে আকারাজ ৬-৭, ৭-৬, ৭-৬ ব্যবধানে হারিয়ে দেন জকোভিচকে। দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল চলতি বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে। সার্বিয়ান টেনিস তারকা ফরাসি ওপেনের সেমিতে আলকারাজকে হারিয়ে দেন। খেলার ফল জোকারের পক্ষে ছিল ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১।
ঘাসের কোর্টে ফাইনালে বদলা নিলেন আলকারাজ। প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠা জোকারকে হারিয়ে বুঝিয়ে দিলেন তাঁর রাজত্বে ভাগ বসাতে টেনিস বিশ্বে উদয় হয়েছে নতুন তারকার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications