এবার উইম্বলডনেও ম্যাচ ফিক্সিংয়ের কালো মেঘ, তদন্তের নিচে কোন দুটি ম্যাচ?
এবার উইম্বলডনেও ম্যাচ ফিক্সিংয়ের কালো মেঘ, তদন্তের নিচে কোন দুটি ম্যাচ?
এবার উইম্বলডনের আকাশেও ম্যাচ ফিক্সিংয়ের ঘনঘটা। টুর্নামেন্টের দুটি ম্যাচকে রাখা হয়েছে সন্দেহের তালিকায়। সেই মতো তদন্তও শুরু করে দেওয়া হয়েছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সিঙ্গলস এবং ডবলস ম্যাচে বেটিং চক্রের সক্রিয়তার প্রমাণ পাওয়া গিয়েছে বলে খবর। দ্য ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি বিষয়টি খতিয়ে দেখার ভার নিয়েছে।

এতিহ্যশালী ও বিত্তশালী উইম্বলডনের সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের নাম জড়িয়ে যাওয়ার কারণে কিছুটা হলেও হতাশ হয়েছেন টেনিস প্রেমীরা। দ্য ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির তরফে জানানো হয়েছে যে টুর্নামেন্টের দুটি ম্যাচে বেটিংয়ের কালো ছায়া পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পুরুষদের প্রথম রাউন্ডের ডবলস এবং সিঙ্গলস ম্যাচ সন্দেহের তালিকায় রয়েছে বলে জানানো হয়েছে।
যে ডবলস ম্যাচের কথা বলা হচ্ছে, তার প্রথম সেট জিতেছিল যে দল, তারা পরের দুটি সেট ইচ্ছাকৃতভাবে হেরে যায় বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যায় যে ওই ম্যাচকে ঘিরে সক্রিয় ছিল লাইভ বেটিং বাজার। অভিযোগ, ম্যাচ ফিক্সিংয়ের প্র্রস্তাব দেওয়া হয়েছিল ওই দুই টেনিস তারকাকে। বুকিরাই ওই ম্যাচের ফলাফল নির্ধারণ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে দ্য ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি।
অন্য যে ম্যাচের সঙ্গে ফিক্সিংয়ের অভিযোগ জুড়ে গিয়েছে সেটি পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের। যেখানে এক জার্মান টেনিস তারকার নাম জড়িয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে যে বুকিদের জন্য ওই ম্যাচে পাঁচ ডিজিটের বিশেষ সংকেত দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বেটিং চক্র সক্রিয় হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। দ্য ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির তরফে জানানো হয়েছে গত এপ্রিল থেকে জুনের মধ্যে বিশ্বের বিভিন্ন টুর্নামেন্ট থেকে মোট ১১টি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তারা পেয়েছে। তার মধ্যে উইম্বলডনের অভিযোগ অন্যতম বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications