সানিয়ার জন্য 'সুপার প্রাউড' শোয়েব, বিচ্ছেদের জল্পনার মধ্যে বরফ গলার ইঙ্গিত?
সানিয়া মির্জা কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলার পরই টুইট করলেন স্বামী শোয়েব মালিক। অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়ারা মিক্সড ডাবলসে রানার-আপ হওয়ার পর শোয়েব লিখলেন, তিনি সুপার প্রাউড।
সানিয়া মির্জা আগামী মাসেই পেশাদার টেনিসকে গুডবাই জানাতে চলেছেন দুবাইয়ে ডব্লুটিএ ১০০০ ইভেন্ট খেলে। গতকালই গ্র্যান্ড স্ল্যামে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছেন সানিয়া। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলস ফাইনালে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর তারপরই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ভাইরাল হলো সানিয়ার স্বামী তথা পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের পোস্ট।

ব্রাজিলের লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোসের কাছে সানিয়ারা হেরে যান ৬-৭ (২-৭), ২-৬ সেটে। খেতাব অধরা থাকায় সানিয়ার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের সংখ্যা থেমে থাকল ছয়েই। মেলবোর্ন পার্কেই কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমে আবেগপ্রবণও হয়ে পড়েন ভারতের টেনিস সেনসেশন।
খেলার শেষে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। সানিয়া নিজে অবশ্য বলেন, এটা আনন্দাশ্রু। পাকাপাকিভাবে টেনিসকে বিদায় জানানোর আগে আবারও কোর্টে নামবেন। তবে যে মেলবোর্ন থেকেই শুরু হয়েছিল পেশাদার কেরিয়ার, সেখানেই শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলতে পেরে তিনি তৃপ্ত। ২২ বছর আগে ন্য়াশনালসে যাঁর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছিলেন, সেই প্রথম মিক্সড ডাবলস পার্টনার এবং খুবই ভালো বন্ধু রোহন বোপান্নার সঙ্গেই কোর্টে নেমেছিলেন কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে।
সানিয়া ফাইনাল খেলে গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারে যবনিকা টানায় গর্বিত শোয়েব মালিক। স্ত্রী সানিয়ার জন্য তিনি সুপার প্রাউড বলেও উল্লেখ করেছেন। কয়েক মাস ধরে সানিয়া-শোয়েবের বিচ্ছেদ হতে চলেছে বলে নানাবিধ তথ্য সামনে এসেছে। এক পাক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোয় শোয়েব ও সানিয়ার বৈবাহিক সম্পর্ক ভাঙার জল্পনা রয়েছে। তারই মধ্যে সানিয়ার জন্য শোয়েবের পোস্ট তাৎপর্যপূর্ণ। শোয়েব অবশ্য সানিয়ার শেষ গ্র্যান্ড স্ল্যামে দর্শকাসনে থাকেননি। যদিও তাঁদের পুত্র ইজহানকে মায়ের খেলা দেখতে দর্শকাসনে এবং খেলা শেষের মায়ের সঙ্গেই ঘুরতে দেখা গিয়েছে। পুত্রের সামনে খেলতে পারাটাও তৃপ্তি দিচ্ছে সানিয়াকে।
- You are the much needed hope for all the women in sports. Super proud of you for all you have achieved in your career. You're an inspiration for many, keep going strong. Many congratulations on an unbelievable career... pic.twitter.com/N6ziDeUGmV
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) January 27, 2023
শোয়েব মালিক সোশ্যাল মিডিয়ায় সানিয়াকে উদ্দেশ করে লিখেছেন, "মহিলা খেলোয়াড়দের কাছে তুমি বড় আশা-ভরসার একজন। কেরিয়ারে যা অর্জন করেছো তার জন্য আমি সুপার প্রাউড। অনেকের কাছেই তুমি অনুপ্রেরণা। এভাবেই এগিয়ে যাও। অবিশ্বাস্য কেরিয়ারের জন্য অনেক ধন্যবাদ।" উল্লেখ্য, এবারের অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস ফাইনাল ছিল সানিয়ার কেরিয়ারের একাদশ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। ৯১ সপ্তাহ ধরে সানিয়া মহিলাদের ডাবলসে বিশ্বের ১ নম্বর স্থান দখলে রেখেছিলেন। মোট ৪৩টি ডাবলস খেতাব জিতেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications