সানিয়া মির্জা নামছেন ফরাসি ওপেনে, ফিটনেস নিয়ে অসন্তোষ বোঝাতে বেছে নিলেন কিশোর-লতার জনপ্রিয় গান
সানিয়া মির্জা বছরের শুরুতেই ঘোষণা করে দিয়েছেন এ বছরই পেশাদার টেনিস থেকে তিনি অবসর নেবেন। চোট-আঘাত বাধা না হলে ইউএস ওপেনেই যে সানিয়াকে শেষবারের মতো টেনিস কোর্টে দেখা যাবে তা স্পষ্ট। আপাতত ফরাসি ওপেনে ডাবলসে নামার জন্য প্রস্তুত ভারতের টেনিস সেনসেশন। তবে পুরো সন্তুষ্ট নন নিজের ফিটনেস নিয়ে।

(ছবি- সানিয়া মির্জার ইনস্টাগ্রাম)
ফরাসি ওপেনে শেষবার নামার আগে অবশ্য সানিয়া ছন্দেই রয়েছেন। স্ট্রাসবুর্গে ডব্লুটিএ ২৫০ ইভেন্টে সানিয়া ও লুসি রাডেকা রানার-আপ হয়েছেন। এই জুটি প্রতিযোগিতায় নেমেছিল শীর্ষবাছাই হিসেবে। কিন্তু দারিয়া সাভিল-নিকোল মেলিচার-মার্তিনেজ জুটির কাছে সানিয়ারা হেরে যান ৭-৫, ৫-৭, ৭-১০ সেটে। তবে সামগ্রিক পারফরম্যান্সে তিনি যে খুশি তা সানিয়া সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন।
কিন্তু এরই মধ্যে ভাইরাল হয়েছে সানিয়ার জিমের ভিডিও। মাসখানেক আগে তিনি সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও পোস্ট করেছিলেন। এমনিতেই সানিয়া মজাদার নানা ভিডিও পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। গত ২৫ এপ্রিল পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে সানিয়া মেদ ঝরানোর জন্য নানা শারীরিক কসরতে ব্যস্ত। কিন্তু তিনি তাতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের সেই জনপ্রিয় গান- সুনো কহো সুনা গানটি। যেটি ১৯৭০ সালের আপ কি কসম ছবির। ভিডিওতে দেখা গিয়েছেন পেটে হাত দিয়ে সানিয়া বোঝাচ্ছেন, যতটা প্রত্যাশা করেছিলেন মেদ ততটা ঝরেনি।
ব্যাটল রোপ রুটিন থেকে সাইক্লিং, ওজন কমানোর জন্য সবরকমের কৌশলই অবলম্বন করেন সানিয়া।সঙ্গে জাম্প কিংবা জাম্প বক্স এক্সারসাইজ। লোয়ার বডি মাসলের জন্য যা খুব কার্যকরীও। কিন্তু বছর ৩৫-এর সানিয়া তারপরও নিজের ফিটনেসে সন্তুষ্ট ছিলেন না। যদিও এরপর অনেকটা সময়ই কেটে গিয়েছে। ফরাসি ওপেনের আগে প্রতিযোগতায় রানার-আপও হয়েছেন। পুত্র ইজহানও তাঁর সঙ্গেই রয়েছেন। ফরাসি ওপেনে নামার আগে তাঁকে অনেকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications