বিজিত সুমিত নাগালের খেলার প্রশংসায় বিজয়ী রজার ফেডেরার, কী বললেন কিংবদন্তী
ইউএস ওপেনের প্রথম ম্যাচে ভারতের অখ্যাত সুমিত নাগালের কাছে প্রথম সেটে হেরে গিয়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন কিংবদন্তী রজার ফেডেরার। পরের তিনটি গেমে প্রতিপক্ষকে কার্যত দাঁত ফোটাতে দেননি সুইশ তারকা।
ইউএস ওপেনের প্রথম ম্যাচে ভারতের অখ্যাত সুমিত নাগালের কাছে প্রথম সেটে হেরে গিয়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন কিংবদন্তী রজার ফেডেরার। পরের তিনটি গেমে প্রতিপক্ষকে কার্যত দাঁত ফোটাতে দেননি সুইশ তারকা। তবু ম্যাচ শেষে রাজার ঢঙেই পরাজিত অখ্যাত প্রতিপক্ষকে যোগ্য সম্মান দেখাতে কোনও ত্রুটি করলেন না ফেডেরার।

প্রথম সেট
সোমবার আমেরিকার আর্থার অ্যাশে লিভিং লেজেন্ড রজার ফেডেরার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ২২ বছরের সুমিত নাগাল। টেনিস দুনিয়াকে অবাক করে অখ্যাত এই ভারতীয় তারকা প্রথম সেটে রজার ফেডেরারকে ৬-৪ গেমে হারান।

কার ভুল, কার কৃতিত্ব
জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যামে রজার ফেডেরারের বিরুদ্ধে প্রথম সেট জিতে টেনিস বিশ্বে হইচই ফেলে দিয়েছেন ভারতের সুমিত নাগাল। যদিও প্রতিপক্ষকে যোগ্য সম্মান দিয়েও ওই সেট হারের জন্য নিজের ভুলগুলিকেই বড় করে দেখছেন রজার ফেডেরার। ম্যাচের প্রথম সেট হারের জন্য তিনি যে নিজের উপর ক্ষুব্ধ, তা ফেডেরারের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষে রজার স্বীকার করেছেন, সুমিত নাগালের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নিজের গালের খোঁচা দাঁড়ির মতোই বিবর্ণ মনে হয়েছে।

নাগালের প্রশংসা
ম্যাচ শেষে পরাজিত প্রতিপক্ষ সুমিত নাগালের প্রশংসা ঝড়ে পড়েছে রজার ফেডেরারের গলায়। ভারতীয় তরুণ সম্পর্কে কিংবদন্তীর মন্তব্য, সে জানে যে কী করছে। সুমিত নাগালের কেরিয়ার উর্ধ্বমুখী হবে বলেই মনে করেন রজার ফেডেরার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications