অবাক হারের মুখে নাদাল, ক্লে কোর্টের রাজা ছিটকে গেলেন মাদ্রিদ ওপেন থেকে
ক্লে কোর্টের রাজা। কয়েক ঘণ্টা আগেই জিতেছিলেন লরিয়াঁসের বিচারে সেরার পুরস্কার। যদিও রাফায়েল নাদালের সেই সুখের আবহে হঠাৎই ধাক্কা দিল মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনাল।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাফাকে পরাস্ত করলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। জিতলেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৪, ৬-৪। ফরাসি ওপেনের আগে এই হার নিঃসন্দেহে রাফায়েল নাদালের কাছে বড় ধাক্কা। বার্সেলোনায় জেতার পর মন্টি কার্লোতেও কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয়েছিল রাফাকে। এমনকী বার্সেলোনাতেও স্তেফানো সিটসিপাসের বিরুদ্ধে নাদালকে একবার চ্যাম্পিয়নশিপ পয়েন্টও বাঁচাতে হয়েছিল। ফের ক্লে কোর্টে এই পরাজয় ফরাসি ওপেনে নামার আগে রাফাকে নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে।
🇩🇪 @AlexZverev meets 🇦🇹 @ThiemDomi in SF#MMOPEN pic.twitter.com/kiNv0XLvGW
— #MMOPEN (@MutuaMadridOpen) May 7, 2021
জেরেভের বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়ে পড়েও সার্ভিস ব্রেক করে ৪-২-এ এক সময় এগিয়ে ছিলেন নাদাল। কিন্তু বিশ্বের পাঁচ নম্বর জেরেভ এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চারটি গেম জিতে সেট জয় করে নেন। দ্বিতীয় সেটেও নাদালের চ্যালেঞ্জ দাপটের সঙ্গেই মোকাবিলা করে শেষ হাসি হাসেন জেরেভ। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ডমিনিক থিয়েম।

Gracias por tu esfuerzo 👏👏👏
— #MMOPEN (@MutuaMadridOpen) May 7, 2021
La Caja Mágica siempre a tus pies, @RafaelNadal 🧡😘#MMOPEN pic.twitter.com/ZuOSykqSAa
এবার নাদালের সামনে রয়েছে চতুর্দশ ফরাসি ওপেন জয়ের হাতছানি। চ্যাম্পিয়ন হলে ২১তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে টপকে যাবেন রজার ফেডেরারকে। প্যারিসে পৌঁছানোর আগে রাফার সামনে অবশ্য খেতাব জয়ের সুযোগ আছে সামনের সপ্তাহে রোমে। কিন্তু মোনাকোতে বিশ্বের আট নম্বর আন্দ্রে রুবলেভের কাছে হারের পর এদিন দাপুটে জেরেভের কাছে হারের ধাক্কা সামলে নাদাল কীভাবে ঘুরে দাঁড়ান সেদিকে তাকিয়ে তাঁর ভক্তরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications