Australian Open 2025: অস্ট্রেলিয়ান ওপেনে ইতি! চোট পেয়ে বিদায় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বিরাট আপডেট দিলেন জকোভিচ
চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন নোভাক জকোভিচ। বিরাট প্রত্যাশা নিয়েই এবার মেলবোর্ন পার্কে খেলতে নেমেছিলেন জকোভিচ। কিন্তু প্রথম থেকেই জকোভিচকে খুব একটা ফিট লাগেনি। অবশেষে চোটের কাছে হেরেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিতে হল জকোভিকে। কিন্তু এরপর কি অস্ট্রেলিয়ান ওপেনে আর দেখা যাবে জকোভিচকে?
৩৭ বছরের জকোভিচের ফিটনেস নিয়ে যে সমস্যা ছিল সেটা প্রথম থেকেই লক্ষ্য করা গিয়েছিল। এর আগের ম্যাচগুলিতও তাঁকে চিকিৎসা পরিষেবা নিতে হয়। তৃতীয় রাউন্ডের ম্যাচে চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় টমাস মাচাচের বিরুদ্ধে জকোভিচ কখনও দেখা গিয়েছিল ইনহেলার নিতে, কখনও কোর্টেই শুশ্রূষার ব্যবস্থা করতে হয়েছিল। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়েও সন্দিহান জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই জকোভিচের অবসর নিয়ে চর্চা শুরু হয়েছিল। শুক্রবার চোটের সমস্যার জন্য অস্ট্রেলিয়ান ওপেনে থেকে বিদায় নেওয়ার পর জকোভিচ বলেছেন, হয়তো আর একটা সুযোগ রয়েছে। কিন্তু এখনই আগামী মরশুম নিয়ে বলা খুবই কঠিন। আগে দেখতে হবে চলতি মরশুম কেমন কাটে আমার। আপাতত সামনের দিকে তাকাতে চাইছি।
এক বছর পর জকোভিচের বয়স হবে ৩৮, বয়স যত বৃদ্ধি পাবে চোট এবং ফিটনেস জনিত সমস্যা ততই প্রকট হবে। ফলে সেই কথা মাথায় রেখেই কি অস্ট্রেলিয়ান ওপেনকে আলবিদা জানিয়ে দিলেন জকোভিচ? ফেডেরার-নাদাল আগেই অবসর নিয়েছেন, এবার জকোভিচের ফিটনেসও প্রমাণ করে দিচ্ছে তাঁকে অবসর নিয়ে ভাবতে হবে।
একইসঙ্গে জকোভিচ বলেন, আগামী বছর কী হবে তা সম্পর্কে আমি নিশ্চিত নই। আমি সাধারণত অস্ট্রেলিয়ায় খেলতে আসতে পছন্দ করি। আমি এখানে আমার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছি। তাই আমি যদি ফিট, সুস্থ থাকি এবং খেলার জন্য অনুপ্রাণিত হই।আমি না আসার কোন কারণ দেখছি না।
কোয়ার্টার ফাইনালের ম্যাচে কার্লোস আলকারাজের বিরুদ্ধে ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন জকোভিচ।অন্য কোচ অ্যান্ডি মারের ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন না জকোভিচ।
সেমিফাইনালের আগে চোটের সমস্যা যাতে বৃদ্ধি না পায় তার জন্য অনুশীলন থেকে নিজেকে বিরত রাখেন জোকরা। কিন্তু জেরেভের বিরুদ্ধে ম্যাচে প্রথম সেট হারের পরই আর খেলতে পারলেন না। নাম তুলে নিলেন।
ম্যাচ শেষে জকোভিচ বলেন, চোটের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, প্রথম সেট হারার পরই বুঝতে পারি আমার সামনে পাহাড়প্রমাণ লড়াই অপেক্ষা করে রয়েছে। তাই আমার পক্ষে খেলা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল না।
এর আগে অস্ট্রেলিয়ার দর্শকদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন জকোভিচ। শুক্রবার চোট পেয়ে কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় দর্শকরা তাঁকে ঘিরে বিদ্রুপ করতে থাকেন। কারণ ৫ সেটের খেলা তাঁরা দেখতে পারলেন না। যদিও এর প্রতিবাদ করে জেরেভ বলেন, চোট পেয়ে বেরিয়ে যাওয়া কোনও খেলোয়াড়কে দয়া করে বিদ্রুপ করবেন না। আমি জানি আপনারা সবাই পাঁচ সেটের দারুণ লড়াই দেখতে চেয়েছিলেন। কিন্তু জকোভিচ গত ২০ বছর খেলার জন্য কী করেছেন সেটা সবাই জানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications