অস্ট্রেলীয় ওপেনে নাদালের জয়, নাগালের হার, জনপ্রিয় নতুন প্রযুক্তিও

অস্ট্রেলীয় ওপেনে নাদালের জয়, নাগালের হার, জনপ্রিয় নতুন প্রযুক্তিও

সহজ জয় দিয়েই অস্ট্রেলীয় ওপেন (Australian Open) অভিযান শুরু করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। টুর্নামেন্টে নামার আগে তাঁর চোট নিয়ে চিন্তায় ছিল টেনিস মহল। তবে আজ সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কাটিয়ে দিল রাফার দাপুটে জয়। রড লেভার অ্যারেনায় সার্বিয়ান প্রতিপক্ষ লাসো জেরে-কে এদিন স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন নাদাল। খেলার ফল ৬-৩, ৬-৪, ৬-১। কিছুদিন ধরেই পিঠের চোট ভোগাচ্ছিল নাদালকে। তবে তার মধ্যেই কিছুটা বিশ্রাম নিয়ে কোর্টে ফেরেন তিনি। অনুশীলন শুরু করেছিলেন, এবার প্রথম রাউন্ডে সহজ জয় ছিনিয়ে নিলেন। দ্বিতীয় সেটে তবু কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন নাদালের প্রতিপক্ষ। তবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে একেবারেই বেগ পেতে হয়নি। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ আমেরিকান মাইকেল মোহ্ অথবা ভিক্টর ট্রয়কি।

অস্ট্রেলীয় ওপেনে নাদালের জয়, নাগালের হার, জনপ্রিয় নতুন প্রযুক্তিও

যদিও হতাশ করলেন সুমিত নাগাল (Sumit Nagal)। প্রথম রাউন্ডে তাঁর পরাজয়ের সঙ্গেই শেষ হয়ে গেল এবারের অস্ট্রেলীয় ওপেনে সিঙ্গলসে ভারতের অভিযান। লিথুয়ানিয়ার রিকার্ডস বেরাঙ্কিসের কাছে হারলেন নাগাল। ক্রমতালিকায় নাগাল আছেন ১৪৪-এ, বেরাঙ্কিস ৭২ নম্বরে। ২ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে বেরাঙ্কিস নাগালকে এদিন হারালেন স্ট্রেট সেটে। ৬-২, ৭-৫, ৬-৩ সেটে। সুযোগ পেয়েও বারবার পয়েন্ট নষ্টের খেসারত দিতে হয় নাগালকে। অপর প্রান্তে ধারাবাহিক থেকে শেষ হাসি হাসলেন বেরাঙ্কিস।

মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। ম্যাচ চলাকালীন শ্বাসকষ্টের কারণে তাঁকে দুবার মেডিক্যাল টাইমআউট নিতে হয়। এবারের টুর্নামেন্টের দ্বাদশ বাছাই ছিলেন আজারেঙ্কা। যদিও বিশ্বের ৬১ নম্বর জেসিকা পেগুলার কাছে স্ট্রেট সেটে হেরে যান তিনি। খেলার ফল ৭-৫, ৬-৪। প্রথম সেটে এক সময় ৫-২-এ এগিয়ে ছিলেন আজারেঙ্কা। তারপরও ম্যাচ হেরে স্পষ্টতই হতাশ তিনি।

করোনা পরিস্থিতিতে পরিবর্তন এসেছে টেনিস দুনিয়াতেও। মেলবোর্ন পার্কে ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তি। অস্ট্রেলীয় ওপেনে অভিষেক হল ইলেকট্রনিক লাইন জাজের। বসানো হয়েছে বল ট্র্যাকিং ক্যামেরা। এই নতুন প্রযুক্তি ভয়েস কলিংয়ের মাধ্যমে সহজেই জানিয়ে দিচ্ছে আউট, ফল্ট বা ফুট ফল্ট হয়েছে কিনা। এই প্রযুক্তি দেখে খুশি সেরেনা উইলিয়ামস। গতকাল প্রথম রাউন্ডের ম্যাচ জেতার পর তিনি বলেছেন, এই প্রযুক্তি সত্যিই ইন্টারেস্টিং, আলাদাও বটে। এর সঙ্গে মানিয়ে নিচ্ছি। আমার মতে, এটাই সেরা পদ্ধতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+