পাকিস্তানে ডেভিস কাপ, এআইটিএ-কে বৈঠকে ডাকল আইটিএফ
সাড়ে পাঁচ দশক পর পাকিস্তানে ভারতীয় টেনিস দলের ডেভিস কাপ খেলতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছেই।
সাড়ে পাঁচ দশক পর পাকিস্তানে ভারতীয় টেনিস দলের ডেভিস কাপ খেলতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছেই। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক অস্থিরতার মধ্যে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় হয়ে রয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন বা এআইটিএ। সমস্যা সমাধানে সোমবার ভারতীয় টেনিস সংস্থার সঙ্গে বৈঠকে বসতে চলেছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন।

এআইটিএ-র 'না'
ভারতীয় দল পাকিস্তানে ডেভিস কাপের টাই খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন বা এআইটিএ। তাদের শর্ত, হয় ইসলামাবাদে স্থগিত বা বাতিল করা হোক এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপের ডেভিস কাপের টাই নয় কোনও নিরপেক্ষ স্থানে হোক প্রতিযোগিতা।

আইটিএফের পর্যবেক্ষণ
১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ খেলতে যাওয়ার কথা ভারতের। ইভেন্ট আয়োজনের জন্য ঠিক যতটা নিরাপত্তার প্রয়োজন, তার থেকেও বেশি ব্যবস্থা রয়েছে বলে এআইটিএ-কে আশ্বাস দেয় ইন্টারন্যাশনাল টেনিস অ্যাসোসিয়েশন বা আইটিএফ।

অনড় পাকিস্তানও
নিরপেক্ষ দেশে ডেভিস কাপের এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপ একের টাই হোক, চায় না পাকিস্তান। ইভেন্টের জন্য তাদের প্রস্তুতি সম্পূর্ণ বলে দাবি পাকিস্তান টেনিস ফেডারেশনের।

সমাধানের রাস্তা
ডেভিস কাপ নিয়ে বুধবারও আইটিএফ-কে চিঠি দেয় এআইটিএ। এরপরেই ইন্টারন্যাশনাল টেনিস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয় যে তাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতীয় টেনিস সংস্থার সঙ্গে কথা বলবে।












Click it and Unblock the Notifications