ফরাসি ওপেনে জেরেভ শেষ চারে, ফাইনালে যেতে ব্রাজিলীয়র বিজয়রথ থামানোর চ্যালেঞ্জ ইগার
ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev)। তবে তাঁকে বেশ শক্ত চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন অবাছাই আর্জেন্তিনার টমাস মার্টিন এচেভরি (Tomas Martin Etcheverry)।
মহিলাদের সিঙ্গলসে খেতাব দখলে রাখার দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছেন বিশ্বের এক নম্বর ইগা সিয়নটেক (Iga Swiatek)। সেমিফাইনালে নামার আগে তিনি বেশ আত্মবিশ্বাসী।

বিশ্বের ২৭ নম্বর জেরেভের সামনে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ৪৯ নম্বর টেনিস প্লেয়ার এচেভরি। তাঁদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চলল ৩ ঘণ্টা ২২ মিনিট। প্রথম সেট জেরেভ জেতেন ৬-৪ ব্যবধানে। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন এচেভরি। বাকি দুটি সেট ২২তম বাছাই জেরেভ জেতেন ৬-৩, ৬-৪ ব্যবধানে।

পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে নোভাক জকোভিচ খেলবেন বিশ্বের ১ নম্বর স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাজের বিরুদ্ধে। পঞ্চম বাছাই স্তেফানোস সিটসিপাসকে ৬-২, ৬-১, ৭-৬ সেটে হারিয়ে দিয়েছেন আলকারাজ। জেরেভ সেমিফাইনালে খেলবেন ডেনমার্কের হলগার রুনে বনাম নরওয়ের ক্যাসপার রুডের দ্বৈরথে জয়ীর বিরুদ্ধে।

মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের ইগা সিয়নটেক ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে হারিয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গৌফ (Coco Gauff)-কে। খেলার ফল ৬-৪, ৬-২। নিজের পারফরম্যান্সে খুশি সিয়নটেক।
সেমিফাইনালে তিনি খেলবেন ব্রাজিলের বিট্রিজ হাদ্দাদ মাইয়ার বিরুদ্ধে। ২২ বছরের মাইয়া চতুর্থ কনিষ্ঠতম হিসেবে ফরাসি ওপেনে টানা ১২টি ম্যাচে জিতেছেন। যদিও যে কোনও পরিস্থিতিতে তাঁর বিজয়রথ থামানোর বিষয়ে আত্মবিশ্বাসী সিয়নটেক।
চতুর্দশ বাছাই মাইয়া ৩-৬, ৭-৬, ৬-১ সেটে হারিয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই ওন্স জাবেরকে। মহিলাদের সিঙ্গলসের অপর সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভা খেলবে আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications