অস্ট্রেলিয়ান ওপেন ২০২০: সেমিফাইনালে থিয়েম ঝড়ে উঠে গেলেন নাদাল
অস্ট্রেলিয়ান ওপেন ২০২০: সেমিফাইনালে থিয়েম ঝড়ে উঠে গেলেন নাদাল
অস্ট্রেলিয়ান ওপেন ২০২০-র কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ডমিনিক থিয়েম। দুর্বার গতি কেরিয়ারের ২০ তম ও অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে এগিয়ে চললেও শেষ আটে এসে ছন্দপতন। কোয়ার্টারেরই থামলেন নাদাল।
কোয়ার্টারে নাদালের বিরুদ্ধে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নেন থিয়েম। অস্ট্রিয়ান টেনিস তারকা নাদালের বিরুদ্ধে এদিন ৭-৬, ৭-৬, ৬-৪, ৭-৬ ব্যবধানে ম্যাচ জেতেন। দুই সেটে পিছিয়ে থাকা অবস্থায় নাদাল তৃতীয় সেটে ম্যাচে ফিরলেও শেষরক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে ৪ ঘন্টা ১০ মিনিটে চার সেটের এই থ্রিলার লড়াই জিতে সেমিফাইনালে থিয়েম।
অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল ছিটকে যাওয়া ব়্যাঙ্কিংয়ের শীর্ষ তিনের মধ্যে দুই তারকা রজার ফেডেরার(তিন) ও নোভাক জকোভিচ (দুই) অস্ট্রেলিয়ান ওপেনে টিঁকে রইলেন।সেমিফাইনালে জকোভিচ ও ফেডেরার একে অন্যের বিরুদ্ধে লড়বেন।
Welcome to the #AusOpen final 4️⃣, @ThiemDomi! #AO2020 pic.twitter.com/ijUVvM7PRt
— #AusOpen (@AustralianOpen) January 29, 2020
Click it and Unblock the Notifications