অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের প্রতিপক্ষ ডোমিনিক থিয়েম
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের প্রতিপক্ষ ডোমিনিক থিয়েম
প্রথম অস্ট্রিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছলেন ডোমিনিক থিয়েম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে ৩-১ সেটে হারিয়েছেন থিয়েম। ফাইনালে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নোভার জকোভিচের মুখোমুখি হবেন বিশ্বের পাঁচ নম্বর।

যদিও ম্যাচের শুরুটা ভালো হয়নি ডোমিনিক থিয়েমের। প্রথম সেট ৬-৩ ব্যবধানে হেরে যান তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান অস্ট্রিয়ান তারকা। ৬-৪ গেমে ওই সেট জেতেন থিয়েম। তৃতীয় সেটের ফয়সলা টাইব্রেকারের মাধ্যমে হয়। ৭-৬ (৭-৩) গেমে এই সেট জেতেন ডোমিনিক। চতুর্থ সেটেও গড়ায় টাইব্রেকারেই। ৭-৬ (৭-৪) গেমে এই সেট এবং ম্যাচ জিতে নেন থিয়েম।
বৃহস্পতিবার চির প্রতিদ্বন্দ্বী তথা বিশ্বের তিন নম্বর টেনিস তারকা রজার ফেডেরারকে স্ট্রেট সেটে হারান বিশ্বের দুই নম্বর নোভাক জকোভিচ। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সার্বিয়ান তারকার চ্যালেঞ্জ ডোমিনিক থিয়াম কীভাবে সামলান, তা দেখতে মুখিয়ে টেনিস বিশ্ব। তবে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন টেনিস প্রেমীরা। অঘটন ঘটে যাওয়ার আশা বা আশঙ্কাও করছেন অনেকে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications