Carlos Alcaraz: কুড়িতেই প্রেমের কোর্টে! স্বদেশীয় টেনিস খেলোয়াড়ের ভালোবাসায় মজে উইম্বলডন চ্যাম্পিয়ন?
জকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বে নতুন তারকা এখন কার্লোস আলজকারাজ। ২০ বছর বয়সি এই স্প্যানিশ টেনিস তারকার দিকেই এখন ক্যামেরার ফোকাস। প্রায় অপ্রতিন্দ্বন্দ্বী হয়ে উঠা জকোভিচকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন আলকারাজ। সদ্য কৈশোর থেকে যৌবনে পা দেওয়া আলিকারাজ জীবন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।
বয়স মাত্র ২০। বছর দেড়েক আগেও টেনিস সার্কিটে সেভাবে কদর পেতেন না, ঝুলিতে ছিল না কোনও গ্র্যান্ড স্ল্যাম। সেখান থেকেই রকেটের গতিতে উত্থান আলকারাজের। গতবছর ইউএস ওপেন জিতে প্রথম নজর কাড়লেন।এবার উইম্বলডন জিতে আলকারাজ বোঝালেন তিনিই নাদালের যোগ্য উত্তরসূরি।

টেনিস কোর্টে তাঁর নয়নাভিরাম শর্ট মুগ্ধ করেছে দর্শকদের, তেমনই হৃদয় জিতে নিয়েছেন অসংখ্য অষ্টাদশীর। কিন্তু আলকারাজের মনে রাজত্ব করছেন কোন নারী? এটা নিয়েও চর্চার অন্ত নেই। হবে নাই বা কেন বয়স যতই কুড়ি হোক এটিপি ক্রম তালিকায় স্প্যানিশ তরুণ যে ১ নম্বরে। তার সঙ্গে দুটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি।
এখনও পর্যন্ত নিজের প্রেম বা ভালোবাসার মানুষের কথা প্রকাশ্যে আনেননি আলকারাজ। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে কী খবর চাপা থাকে।শোনা যাচ্ছে স্বদেশীয় এক তরণীর প্রেমে মজে আলকারাজ। স্পেনের মার্সিয়ার বাসিন্দা মারিয়া গঞ্জালেসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে উইম্বলডন জয়ীর। মারিয়া নিজেও একজন টেনিস খেলোয়াড়।

আলকারাজের সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকেই টেনিসের প্রতি আগ্রহ বেড়েছে মারিয়ার। বর্তমানে স্পেনের মার্সিয়া ক্লাবের হয়ে খেলেন মারিয়া। আলকারাজ বা মারিয়া কেউই এখনও পর্যন্ত তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ইনস্টাগ্রামের একটি স্টোরিতে মারিয়াকে চুম্বন করার একটি ছবি পোস্ট করেছিলেন আলকারাজ। সেখান থেকে জল্পনার শুরু।
মারিয়া আলকারাজের প্রেমের কাহিনি সোশ্যাল মিডিয়া থেকে বাস্তবে আসবে কিনা সেটা হয়ত সময়ই বলবে, কিন্তু আগামী দিনে কোর্টের পাশপাশি তরুণীদের মনেও ঝড় তুলতে তৈরি স্প্যানিশ তারকা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications