জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করা নাদাল ম্যাচের মাঝেই র‍্যাকেট হারিয়ে ফেলেন, দেখুন ভিডিও

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করা নাদাল ম্যাচের মাঝেই র‍্যাকেট হারিয়ে ফেলেন, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩-এর উদ্বোধনী দিন সোমবার কোর্টে নেমেছিলেন সর্বাধিক পুরুষদের গ্র্যান্ডস্ল্যাম জয়ী রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডের ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডের তরুণ টেনিস প্রতিভা জ্যাক দ্রাপের। এই ম্যাচেই খেলার মাঝখানে নিজেও র্যাকেট খুইয়ে বসেন নাদাল।

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করা নাদাল ম্যাচের মাঝেই র‍্যাকেট হারিয়ে ফেলেন, দেখুন ভিডিও

২২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রাফায়েল নাদাল টুর্নামেন্টে নিজের ওপেনিং ম্যাচে এক অদ্ভুদ ঘটনার সম্মুখীন হন, রড লেভার এরিনায় হঠাৎ করেই হারিয়ে যায় রাফায়েল নাদালের র্যাকেট। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এবং খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তিনি পা দিয়েছেন মেলবোর্নে। জ্যাক দ্রাপারের সঙ্গে প্রথম রাউন্ডের ম্যাচে ব্রেকের সময় তিনি বেঞ্চের ধারে রাখেন র্যাকেট কিন্তু তা নিতে গিয়ে তা আর খুঁজে পান না। তিনি অবাক হয়ে যান। চোখে মুখের ভাষা ছিল ঠিক 'কোথায় গেল র্যাকেট' এই রকম ধাঁচে।

ব্রেকের মাঝে তাঁর র্যাক্যাটে হারিয়ে যাওয়ার বিষয়ে হাসতে হাসতেই অভিযোগ করেন নাদাল এবং বলেন, "বল বয় আমার র্যাকেট নিয়েছে।" যদিও ওই র্যাকেটের জন্য অপেক্ষা করেননি রাফায়েল নাদাল তিনি ব্যাগ থেকে নতুন একটি র্যাকেট বের করেন। নিশ্চিত ভাবে নাদাল অতীতে কখনও এমন ঘটনার সম্মুখীন হননি। এ বারই হয়তো কেরিয়ারে প্রথম বার ম্যাচের মধ্যেই র্যাকেট হারালেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের পক্ষ থেকে এর একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

এ দিন রাফায়েল নাদালকে অল্প কিছুটা বেগ পেতে হয়েছে ব্রিটিশ প্রতিপক্ষ জ্য়াক দ্রাপেরকে পরাজিত করতে। প্রথম সেটটি ৭-৫ গোলে জিতে নেন নাদাল, কিন্তু দ্বিতীয় সেটে হঠাৎই অবিশ্বাস্য রকম খারাপ পারফর্ম করেন ২২ বারে গ্র্যান্ডস্ল্যাম জয়ী মহাতারকা। কোনও প্রতিরোধই যেন স্প্যানিশ বাম হাতি কিংবদন্তি গড়ে তুলতে পারছিলেন না। এই সেটটি তিনি পরাজিত হন ২-৬ ব্যবধানে। তবে, এর পর থেকে জ্যাককে ম্যাচে ফেরার কোনও সুযোগ তিনি দেননি। তৃতীয় সেটে জ্যাক কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও চতুর্থ সেটে তাঁকে একপেশে ভাবে হারিয়েছেন নাদাল। তৃতীয় এবং চতুর্থ সেটের ফলাফল তাঁর পক্ষে ৬-৪ এবং ৬-১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+