হাটুর বয়সী যুবককে ভালোবেসে 'অপহরণ'! দুই সন্তানের মায়ের কীর্তি চমকে দিচ্ছে পুলিশকেও

এক কিশোরকে অপহরণের অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবতীর বিরুদ্ধে! প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরকে ওই মহিলা অপহরণ করে বলে অভিযোগ। আর তা সামনেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্র

এক কিশোরকে অপহরণের অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবতীর বিরুদ্ধে! প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরকে ওই মহিলা অপহরণ করে বলে অভিযোগ। আর তা সামনেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্রিয়া দাস বলে জানা যাচ্ছে। পূর্ব বর্ধমানের মোগলমারির বাসিন্দা ওই যুবতী।

হাটুর বয়সী যুবককে ভালোবেসে অপহরণ!

যদিও গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ শনিবার হুগলির কামারপুকুর থেকে ওই মহিলাকে গ্রেফতার করে বলে জানা যাচ্ছে।

তবে ওই মহিলাকে গ্রেফতারের পর থেকেই একের পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে! যা দেখে রীতিমত আঁতকে উঠছেন তদন্তকারী আধিকারিকরাও। জানা যাচ্ছে, প্রিয়া দাস নামে ওই যুবতী একজন বিবাহিতা। শুধু তাই নয়, তাঁর দু'টি সন্তানও রয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারী। আর এরপরেও সে আরামবাগ, বর্ধমান সহ বিভিন্ন জায়গায় থাকার পাশাপাশি একাধিক জনের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল বলে তাঁকে জেরা করে জানতে পেরেছেন আধিকারিকরা।

আর এরই মধ্যে কোতুলপুর থানা এলাকার ওই কিশোরের সঙ্গেও প্রেমের সম্পর্ক তৈরী হয় ওই বিবাহিত মহিলার। বেশ কিছুদিন ধরেই ওই নাবালকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বলে জানা যাচ্ছে। এমনকি ভালোবাসার কথা বলে ওই নাবালককে ভিন রাজ্যে নিয়ে পালানোর চেষ্টা করছিল ওই মহিলা। এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।

আর সেই মোতাবেক দু'দিন ধরে বর্ধমানে গা ঢাকা দিয়ে থাকার পর খড়্গপুরের দিকে রওনা দিয়েছিল। ওই কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে হুগলির কামারপুর থেকে কিশোর 'প্রেমিক' সহ যুবতী 'প্রেমিকা'কে পুলিশ গ্রেফতার করে। কিন্তু তাঁরা কেন পালানোর ছক কষেফছিল সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। শুধুমাত্র ভালোবাসার জন্যে নাকি এর পিছনে বড়সড় কোনও রহস্য আছে তা খুঁজে বার করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

ইতিমধ্যে ধৃত ওই মহিলাকে জেরা করছেন তদন্তকারীরা। এমনকি নাবালককেও জেরা করা হচ্ছে। কেন তাঁরা পালানোর চেষ্টা করছিল সেটাই জানার চেষ্টা করছেন রাজ্য পুলিশের তদন্তকারীরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+