সুভাষ সরকারের আশীর্বাদ, বুকে গীতা রেখে মনোনয়নপত্র জমা দিলেন সৌমিত্র খাঁ

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রচার ও জনসংযোগ ধারাবাহিকভাবে চলছে৷ এবারও জয়ের জন্য আশাবাদী বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। আজ সোমবার সকালে মনোনয়নপত্র জমা দিলেন সৌমিত্র।

বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহ চলছে৷ লালমাটির জেলায় প্রবল উত্তাপ ছড়াচ্ছে বৈশাখ৷ কিন্তু ভোটের প্রচারে তো খামতি নেই৷ ভোটের দিনও সামনে চলে আসছে। আজ সোমবার ধুতি পাঞ্জাবি পোশাকে মনোনয়নপত্র জমা দিলেন তিনি।

saumitra khan

হাজার খানেক বিজেপি কর্মী - সমর্থককে নিয়ে মিছিল হয়। সামনের সারিতে ছিলেন সৌমিত্র খাঁ। অভিভাবক স্থানীয় হিসেবে ছিলেন বাঁকুড়া কেন্দ্রের বিজেপির বিদায়ী সাংসদ ও এবারের প্রার্থী সুভাষ সরকার। এছাড়াও সৌমিত্র খাঁয়ের বর্তমান স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন।

জেলাশাসক ভবনের সামনে বিশাল মিছিল এসে পৌঁছায়। পূর্ব নির্ধারিত জায়গায় পুলিশের তরফে বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারের আশীর্বাদ নেন সৌমিত্র। তিনি শ্রীমদভগবত গীতা বুকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে জেলাশাসকের দফতরে ঢোকেন। সেখানেই মনোনয়নপত্র জমা দেন তিনি।

বাঙালির ঐতিহ্যের পোশাক ধুতি - পাঞ্জাবি পরেছিলেন এদিন সৌমিত্র খাঁ। 'বাঙালিবাবু' চেহারায় এদিনও জনসংযোগ করার মধ্যে দিয়েই মনোনয়নপত্র জমা দিয়ে গিয়েছিলেন তিনি। জেতার বিষয়ে তিনি একশো শতাংশ নিশ্চিত।

বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর মন্দিরে এদিন সকালে পুজো দেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। প্রচার শুরুর দিনেও পুজো দিয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী প্রার্থী সৌমিত্র৷ পুজোর পর শহরের তামলিবাঁধ বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। ওই মিছিল জেলাশাসকের দফতরের আগে শেষ হয়।

এদিন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, সত্যের জয় হবেই। তাঁর নির্বাচনী এলাকায় যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হয়েছে তা আগে কখনও হয়নি। আর তাই মানুষের আশীর্বাদ তাঁর উপরেই থাকবে।

একই সঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণগ্রস্ত করে দিয়েছে। আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+