West Bengal Panchayat Election 2023: সংসারে সঙ্গী, আর ভোট ময়দানে সম্মুখ সমরে বাঁকুড়ার দুই জা

West Bengal Panchayat Election 2023: সংসারের যাবতীয় কাজ একসাথে সামলে ভোটের ময়দানে অবতীর্ণ দুই জা। কারণ আর এই দুই জা যে যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী। আর বিশেষ এই দৃশ্যের সাক্ষী থাকলো তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের কদমা গ্রাম।

স্থানীয় সূত্রে খবর, তালডাংরার হাড়মাসড়া গ্রাম ( West Bengal Panchayat Election 2023) পঞ্চায়েতের ৬৬ নম্বর কদমা বুথ। এই বুথে মোট ভোটার সংখ্যা ১১১৮ জন।

সংসার সামলে ভোটের ময়দানে দুই যা!

আর এই বুথেই তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বড় জা পদ্মাবতী পণ্ডা। আর ছোটো জা সুপ্রিয়া পণ্ডাকে প্রার্থী করেছে বিজেপি। একান্নবর্ত্তী পরিবার আর একই ছাদের নিচে বসবাস ( West Bengal Panchayat Election 2023) দুই জা ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দী হলেও পারিবারিক জীবনে তার বিন্দুমাত্র ছাপ পড়েনি।

একসাথে রান্না-খাওয়া, সংসারের যাবতীয় কাজ সারার পাশাপাশি প্রচারে বেরোনের আগে দু'জনের শুভেচ্ছা বিনিময়ের ছবিও ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বড় জা তৃণমূল প্রার্থী পদ্মাবতী পণ্ডা বলেন, একই বাড়িতে থাকি বলে রাজনৈতিক মতাদর্শ আলাদা হবেনা সেটা হতে পারেনা।

বাড়িতে সুপ্রিয়া আমার ছোটো বোন, কিন্তু ভোটের ময়দানে ও আমার প্রধান প্রতিদ্বন্দি। নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী, পাশাপাশি পরিবারের বড় বৌ হওয়ার সুবাদে বাড়ির সব কটি ভোট তিনিই পাবেন বলেই আত্মবিশ্বাসী বলেই তিনি জানিয়েছেন।

সংসারের যাবতীয় কাজ একসাথে সামলে ভোটের ময়দানে অবতীর্ণ দুই জা।

অন্যদিকে দুই জা মিলে সংসারের ( West Bengal Panchayat Election 2023) যাবতীয় কাজ সেরে নিজের সমর্থণে দেওয়াল লিখন আর বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে ছোটো জা, বিজেপি প্রার্থী সুপ্রিয়া পণ্ডা বলেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও নিজেদের মধ্যে কোন বিরোধ নেই, পরিবারে দুই যা মিলে মিশেই থাকি। তবে পরিবারের সদস্যরা কে কাকে ভোট দেবেন তা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। তবে বড় জাকে হারিয়ে তিনিই শেষ হাসি হাসবেন বলেই জানিয়েছেন।

পুরো বিষয়টি বেশ ভালো ( West Bengal Panchayat Election 2023) ভাবেই উপভোগ করছেন গ্রামের মানুষও। গ্রামবাসী অবনী পণ্ডা বলেন, দুই জা দুই দলের প্রার্থী হলেও তাদের মধ্যে কোন বিরোধ কোন দিন দেখিনি। এক ছাদের তলায় বাস, একই হাঁড়ির ভাত খান দু'জনে। তবে এই পুরো বিষয়টিকে বেশ ভালোভাবেই নিচ্ছেন বলে তিনি জানান।

ভোট ময়দানে সম্মুখ সমরে বাঁকুড়ার দুই জা

তবে এই মুহূর্তে কদমা গ্রামের মানুষ তাকিয়ে ভোটের ফলাফলের দিকে, তৃণমূল প্রার্থী বড় জা, নাকি বিজেপি প্রার্থী ছোটো জা কোন জায়ের মাথায় উঠবে জয়ের মুকুট? আর এসবের উত্তর পেতে অপেক্ষা করতেই হবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+