West Bengal News: বাংলার আকাশ থেকে পড়ছে বরফ! শরতের দুপুরে অবাক কাণ্ড বাঁকুড়ায়
West Bengal News: গত কয়েক দিনের টানা বৃষ্টির পর শনিবার সকাল থেকেই মেঘ মুক্ত আকাশ, কাজে বেরিয়েছেন মানুষ। আর ঠিক তখনই এক অতি প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকলেন সিমলাপালের ছোটো রামবনি এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ হঠাৎ বিকট আওয়াজ শোনা যায়। ওই আওয়াজের উৎস স্থল বুঝে ওঠার আগেই দুধ সাদা রঙের গোলাকার একটি বস্তু মাটিতে পড়ে (West Bengal News) ।

ঘটনার আকষ্মিকতায় ওই এলাকায় উপস্থিত অনেকেই দৌড় লাগান। পরে ঘটনাস্থলে ফিরে তারা দেখেন বরফের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে।এমনকি রাস্তার পাশে যে জায়গাতে ওই বরফটি পড়েছিল সেখানেও বেশ খানিকটা গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় এক ক্যুইন্ট্যাল ওজনের ওই বরফ খণ্ডটি লোকালয়ে পড়লে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারতো বলেই অনেকেই আশঙ্কা করছিল।
কিন্তু মেঘ মুক্ত আকাশ থেকে বিশালাকার এই বরফ খণ্ড পড়ার কারণ কি? উত্তর জানা নেই ছোটো রামবনী এলাকার মানুষের কাছে। বিষয়টি মোটেই অস্বাভাবিক নয়, তবে নিয়মিত এই ধরণের ঘটনা ঘটে এমনটিও বলা যাবেনা বলছেন বাঁকুড়া খ্রীশ্চান কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডঃ দ্রুহীন চক্রবর্ত্তী।
টেলিফোনে এবিষয়ে তিনি বলেন, ওই বিষয়টিকে বলা হয় 'মেগাক্রায়োমেটেরিয়র'। ঘনিভবন হয়ে গেলে এই ধরণের ঘটনা ঘটতে পারে। খুব বড় স্তম্ভ মেঘের সৃষ্টি হলে এই ধরণের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications