তৃণমূলে কি আবার ফাটল! শুভেন্দুর ভবিষ্যদ্বাণীর পর পুরুলিয়ার জেলা পরিষদ ঘিরে কোন জল্পনা
তৃণমূলে কি আবার ফাটল! শুভেন্দুর ভবিষ্যদ্বাণীর পর পুরুলিয়ার জেলা পরিষদ ঘিরে কোন জল্পনা
প্রশান্ত কিশোরের তরফে সর্বশক্তি দিয়ে চেষ্টা চলছে কোন মতে তৃণমূলের অন্দরে ফাটলকে রোধ করা। অন্যদিকে, ক্রমাগত রাজ্যের একাধিক জায়গা থেকে একাধিক উদ্বেগডজনক খবর ঘাসফুল শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, যাঁরা যেতে চান, তাঁরা চলে যেতে পারেন। এরই মাঝে পুরুলিয়ার বুকে এক ঘটনা ঘিরে জল্পনা তুঙ্গে।

তৃণমূলের অন্দরে কী ঘটছে?
ফের একবার জেলা তৃণমূল মমতাকে চিন্তায় রাখতে সুরু করল। পুরুলিয়াতে জেলা পরিষদের বাজেট পেশের দিন একাধিক তৃণমূল নেতার অনুপস্থিতি রীতিমতো নদর কাড়ছে। আর এই জায়গা থেকে চিন্তায় তৃণমূলের একাংশ।

দলীয় কোন্দলের প্রশ্ন তৃণমূল কী বলছে?
এদিকে, দলীয় কোন্দলের জেরেই পুরুলিয়াতে ওই নেতারা জেলা পরিষদের বাজেট পেশের দিন অনুপস্থিত ছিলেন বলে দাবি উঠতেই, পুরুলিয়া তৃণমূল বলছে দলীয় কোন্দল নেই। তবে ১৭ তারিখ আরও একটি বৈঠক রয়েছে বলে খবর। তারপর বাজেট নির্বিঘ্নে পেশ হবে বলে দবি তৃণমূলের।

শুভেন্দুর ভবিষ্যদ্বাণীই সত্যি হবে কি!
এর আগে শুভেন্দু অধিকারী পুরুলিয়ার বুকে সম্প্রতি সভা করেছেন। মুখ্যমন্ত্রীর সভার পাল্টা সভায় , পুরুলিয়ার জয়পুর থেকে শুভেন্দু অধিকারীর দাবি করেন যে তৃণমূলের জেলা পরিষদ এবার দখলে নেবে বিজেপি। তারপরই জেলা পরিষদের বাজেটে তৃণমূলের কয়েকজন নেতার অনুপস্থিতি ঘিরে জল্পনার মেঘ ঘনীভূত হচ্ছে।

কেন অনুপস্থিতি, কারা ছিলেন অনুপস্থিত?
মূলত, পুরুলিয়ার জেলা পরিষদের দলনেতা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলধর মাহাত,জনস্বাস্থ্য , পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, ছাড়াও নিয়তি মাহাতো, মীরা বউরিরা সভায় অনুপস্থিত ছিলেন। সভায় অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে হলধন মাহাতো জানান যে তিনি দলীয় কাজে ব্যস্ত ছিলেন। তাই সাধারণ সভার কাজে যেতে পারেননি।












Click it and Unblock the Notifications