শীতলতম পুরুলিয়া! নিজের রেকর্ড ভেঙে সর্বনিম্ন তাপমাত্রার নয়া কীর্তি তৈরি হল শনিবার
শীতলতম পুরুলিয়া! নিজের রেকর্ড ভেঙে সর্বনিম্ন তাপমাত্রার নয়া কীর্তি তৈরি হল শনিবার
পারদ পড়ছে হু হু করে। রোজই নিজের রেকর্ড নিজেই ভাঙছে পুরুলিয়া জেলা। শনিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নয়া রেকর্ড গড়ল। সাম্প্রতিককালে পুরুলিয়ার তাপমাত্রা আটের ঘরে নামেনি। কিন্তু শনিবার পুরুলিয়ার তাপমাত্রা আটের ঘরে নেমে মরশুমের তো বটেই সর্বনিম্ন তাপমাত্রার নয়া রেকর্ড গড়ল।

সর্বনিম্ন তাপমাত্রা নিজের রেকর্ড ভাঙতে ভাঙতে একেবারে ৯-এর নীচে নেমে গিয়েছে। কাঁপুনি বাড়ছে পুরুলিয়ার। শনিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেন্টিগ্রেডে নামল। যেখানে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে এই মরশুমের শীতলতম দিন হল শনিবার।
সাম্প্রতিককালে নভেম্বর মাসে পুরুলিয়ার তাপমাত্রা ৮-এর ঘরে নেমে যাওয়ার উদাহরণ নেই। ২০১৭ সালের ২৪ নভেম্বর পুরুলিয়ার সর্বনিম্ন ছিল ৯.৬ ডিগ্রি সেন্টিগ্রেড। ১৯৯৫ সালে ২৭ নভেম্বর ছিল ৯.৮। এতদিন ২০১৭ সালের ২৪ নভেম্বরই ছিল পুরুলিয়ার শীতলতম দিন। এবার সেই রেকর্ড ভেঙে ২০২২ সালের ১৯ নভেম্বর হল পুরুলিয়ার শীতলতম।
পুরুলিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে টেক্কা দিয়ে এগিয়ে থাকছে এবারও। নভেম্বরেই পারদ নামতে নামতে হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডা। সূর্য ডুবে দেলেই হাড়ে কাঁপুনি লাগছে। জেলায় এতটা শীত নভেম্বর মাসে পড়তে দেখা যায়নি, ডিসেম্বরে তাপমাত্রা এতটা কমে বা এর বেশি কম। কিন্তু নভেম্বর থেকেই এতটা শীতের দাপট শেষ কবে দেখা গিয়েছে, তা রেকর্ড বুক খোঁজা শুরু হয়েছে।
নভেম্বরেই শীতের ৮-এর ঘরে পারদ নেমে যাওয়ায় পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। শুশুনিয়া, মুকুটমণিপুরের মতো পর্যটনকেন্দ্রগুলিতে বহু পর্যটকদের আনাগোনা শোনা যাচ্ছে। ছুটির দিন হলে বেশি মানুষ ভিড় জমছে। এবার ডিসেম্বরেরই আগেই পিকনিকে মজেছে পুরুলিয়া জেলা।
পুরুলিয়া জেলার হোটেল ও লজের মালিকরাও শীতের দাপটে আশায় রয়েছেন। তাঁরা আশা করছেন এবার যেভাবে শীত পড়েছে এবং নভে্ম্বরের মাঝামাজি সময় থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন, তাতে ব্যবসায় লক্ষ্মীলাভের সমূহ সম্ভাবনা রয়েছে এবার। শীত যত বাড়বে, ততই পর্যটকদের আনাগোনাও বাড়বে বলে মনে করছেন হোটেল মালিকরা। পর্যটকদের জায়গা দিয়ে যাবতীয় বন্দোবস্ত সেরে রাখছেন তাঁরা।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ১৮.৭ ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে পুরুলিয়া ৮.৬ ডিগ্রি। কলকাতার অর্ধেকেরও কম তাপমাত্রা পুরুলিয়ায়। কেন এতটা পারদ নামল পুরুলিয়া? তা নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনই এর কারণ বলে মনে করছেন তাঁরা। আগের দিন যেখানে ১১-র উপরে তাপমাত্রার পারদ ছিল, সেখানে একদিনেই প্রায় আড়াই ডিগ্র পারদ কমে যাওয়াও তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications