Durga Puja Market Price: বাজারে গিয়ে পকেট খালি আমজনতার, পুজোর মাসে আকাশছোঁয়া দাম সবজির, রইল তালিকা
Durga Puja Market Price: বাঙালির একেবারে দরজায় শারদোৎসব। আজ চতুর্থী। কিন্তু উৎসবে বাংলায় আকাশ ছোঁয়া একেবারে বাজারদর। রীতিমত হাত পুড়ছে আম আদমির। বিশেষ করে কাঁচা লঙ্কা, বিনস, বরবটি যখন ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছে, ঠিক তখন সেঞ্চুরির দোর গোড়ায় ফুল কপি, বেগুনও। দাম বাড়ছে অন্যান্য শাক-সবজিরও।
আর এজন্য গত কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টিকেই দায়ী করছেন বাঁকুড়ার কৃষিজীবি মানুষ। ধার-দেনা করে চাষ করেও উৎপাদিত শাক সব্জী জমিতেই নষ্ট হতে শুরু করেছে। ফলে একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষীরা, অন্যদিকে বাজারে যোগান কম থাকায় শাক সব্জীর দামও অগ্নিমূল্য (Durga Puja Market Price) ।

Durga Puja Market Price: একনজরে বাজার দর-
সোমবার সকালে বাঁকুড়া শহরের চক বাজারে গিয়ে দেখা গেল, ফুলকপি ১০০, বাঁধা কপি ৬০, ঝিঙ্গা ৫০, শশা ৪০, টমেটো ১৫০ বেগুন ১০০, পটল ৫০, বিনস ২০০, পালং ১৫০, ক্যাপসিকাম ১৫০, মুলা ৮০, কুমড়া ৪০, লাউ ৪০, বরবটি ২০০, কাঁচা লঙ্কা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু বাঁকুড়াতেই নয়, বাংলার অন্যান্য জেলাতেও ছবিটা এক। এমনকি কলকাতার বাজারগুলিতেও নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সমস্ত শাকসবজির দাম একেবারে আকাশ ছোঁয়া।
দাম বাড়ছে মাছেরও। একদিকে উৎসবের মাস অন্যদিকে সমস্ত জিনিসের দাম উর্ধমুখী। এই অবস্থায় সংসার চালানো রীতিমত চ্যালেঞ্জের। অন্যদিকে উৎপাদিত শাক সব্জী নিয়ে বাঁকুড়ার বাজারে বিক্রি করতে আসা স্থানীয় সানবাঁধা গ্রামের হারু মণ্ডল, সব্জী চাষ করেই সংসার চালান। তিনি বলেন, বৃষ্টিতে সব শেষ করে দিয়েছে,। এখন দৈনন্দিন সংসার খরচ কি করে চলবে, আর পূজার খরচ কিভাবে চলবে ভেবে পাচ্ছি না।
চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বেড়েছে। একদিকে উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে কৃষি শ্রমিকের অভাব। এই অবস্থায় সব্জীর এই দাম বাড়ায় তাদের মতো চাষীদের কোন লাভ হয়নি বলেই বলছেন কৃষকরা।
একই কথা বলেন বিক্রেতারাও, তাদের কথায়, বৃষ্টিতে সব শাক সব্জী নষ্ট হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিক নিয়মে সব ধরণের সব্জীর দাম বেড়েছে বলে তারা জানান। বাজারে এসে ছ্যাঁকা খাওয়ার অবস্থা মধ্যবিত্তের। তাদের কথায়, দৈনন্দিন সংসার খরচ চালানোই জটিল হয়ে পড়ছে। পূজোর আগে সব্জী বাজারে এসে 'পকেট' খালি হচ্ছে বলে তারা জানান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications