বন দফতরের কোয়ার্টার ভেঙে প্রাসাদোপম বাড়ি, অভিযুক্ত তৃণমূলের হাই প্রোফাইল দম্পতি

বন দফতরের কোয়ার্টার ভেঙে গুঁড়িয়ে রাতারাতি সেখানে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ উঠলো বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা প্রাক্তন সভাধিপতি বিভাবতী টুডুর বিরুদ্ধে। বিগত কয়েক দিন ধরে শাসক দলের ডাকসাইটে নেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে উথাল পাথাল জঙ্গল মহলের রাজনীতি।

উল্লেখ্য, রানীবাঁধ তথা জঙ্গলমহলের দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিতি রয়েছে পেশায় প্রাথমিক শিক্ষক গৌর চন্দ্র টুডুর। বর্তমানে তিনি রানীবাঁধ ব্লক তৃণমূলের সহ সভাপতি পদে রয়েছেন। এমনকী একটা সময় দলের এসটি শাখার জেলার দায়িত্বেও ছিলেন। অন্যদিকে, গৌর চন্দ্র টুডুর স্ত্রী বিভাবতী টুডুও পেশায় প্রাথমিক শিক্ষক। বাঁকুড়া জেলা পরিষদ বামেদের দখলে থাকার সময় দীর্ঘদিন তিনি বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন।

tmc house

  • বন দফতরের জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেতা

পালা বদলের পর তিনি সহ সভাধিপতির দায়িত্ব পান। যদিও বর্তমানে তিনি বাঁকুড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য। শাসক দলের এমন হাই প্রোফাইল দম্পতির বিরুদ্ধেই উঠেছে বন দফতরের জমি দখলের মতো মারাত্মক অভিযোগ।

  • প্রশাসন জানতো?

স্থানীয়দের দাবি, ফরেস্ট বাংলো ভাঙার আওয়াজ যাতে বাইরে না বেরোয় তার জন্য বিশ্বকর্মা পুজোর দিন বেছে নিয়েছিলেন তৃণমূল নেতা। ডিজে-বক্স বাজিয়ে তৃণমূল নেতা গৌর চন্দ্র টুডু লোক লাগিয়ে বন দফতরের একটি কোয়ার্টার ভেঙে গুঁড়িয়ে দেন। যদিও সেই সময় ঘটনাস্থলে পুলিশ ছিল বলে দাবি স্থানীয়দের। তারপরেও বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের ঠিক পাশেই তৈরি হয় ওই তৃণমূল নেতা-নেত্রীদের প্রাসাদোপম বাড়ি।

  • বিরোধীদের দাবি

বিরোধী বামেদের দাবি, বিষয়টি বন দফতরকে বারবার জানানো হলেও অজানা কারণে বিষয়টি নিয়ে কোন আপত্তিই তোলা হয়নি। দ্রুত ওই তৃণমূল নেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামীদিনে আর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জেলার বাম নেতারা।

  • অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

অভিযুক্ত তৃণমূল নেতা গৌর চন্দ্র টুডু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিয়ম মেনে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়েই বাড়ি তৈরি করেছেন তিনি। প্রয়োজনে বনদফতর আইনী পথে যেতে পারে। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের কালিমা লিপ্ত করতেই এখন এমন অভিযোগ তোলা হচ্ছে বলে তিনি দাবি করেন।

  • জানে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব

বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনাটি তাদের জানা নেই। বিষয়টি বন দফতর নিশ্চয়ই তদন্ত করবে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তিনি যত বড়ই নেতা হোন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।

  • ব্যবস্থা গ্রহণের আশ্বাস

অন্যদিকে, বন দফতর কেন্দ্রীয় চক্রের মূখ্য বনপাল এস কুণাল ডাইভাল বলেন, অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+