Hunger Strike: তৃণমূলের নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, পার্টি অফিসে আমরণ অনশনে দলেরই কর্মী

Hunger Strike: তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে আমরণ অনশনে বসলেন দলেরই মহিলা কর্মী। ঘটনা বাঁকুড়ার ওন্দায়। চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়ে অন্তত ৭০ জনকে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

অভিযুক্ত ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দে। দলের কয়েকজন পদাধিকারীও এই চক্রে জড়িত বলে অভিযোগ তুলেছেন অনশনকারী। অনশন শুরু হয়েছে তৃণমূলের পার্টি অফিসের সামনে।

Hunger Strike: তৃণমূলের নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রতারিত চাকরিপ্রার্থীদের নিয়ে আমরণ অনশনে বসেছেন তৃণমূল কর্মী প্রিয়াঙ্কা গোস্বামী। অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল চাকরিপ্রার্থীদের কাছ থেকে। ৫০ হাজার টাকার রসিদ দেওয়া হলেও টাকা নেওয়া হয়েছে তারও বেশি। কিন্তু কেউ চাকরি পাননি।

কিছুদিন আগে ওন্দায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক বৃদ্ধার ছদ্মবেশে গিয়ে অভিষেকের কাছে আশিসের কুকীর্তির কথা তুলে ধরেন প্রিয়াঙ্কা গোস্বামী। দলের পদাধিকারীদের উপস্থিতিতে প্রিয়াঙ্কাকে আশিস টাকা ফেরতে বাধ্য হলেও সম্প্রতি তাঁর স্বামীকে মারধর করেন বলে অভিযোগ। আশিসকে গ্রেফতার করা হয়েছে।

Hunger Strike: তৃণমূলের নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রিয়াঙ্কা বলেন, আশিস কী করে এত কিছুর পরেও দলের পদে থাকতে পারেন! একজন ক্রিমিনালকে কেন টিকিট দিল দল? পঞ্চায়েত ভোটে আশিসকে দাঁড় করানো হয়েছিল। তাঁর জন্যই রামসাগরে তৃণমূলের হাতছাড়া হয়েছে পঞ্চায়েত। অবিলম্বে আশিসকে দল থেকে বহিষ্কার করতে হবে। আশিস দে তৃণমূলের কলঙ্ক লেখা ব্যানার নিয়ে শুরু হয়েছে অনশন।

অনশনকারীর দাবি, আমাকে যেখানে আশিস টাকা ফেরাতে বাধ্য হয়েছেন সেখানে বাকি প্রতারিতদের টাকা কেন ফেরানো হবে না? আশিসকে বহিষ্কার করা ও প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার দাবি নিয়েই অনশন শুরু করেছেন প্রিয়াঙ্কা। ওন্দা ব্লকের তৃণমূল নেতা ভবানী মোদক গোটা বিষয় জানেন বলে অভিযোগ। সেই ভবানী এ বিষয়ে কিছু বলেননি। বল ঠেলেছেন ব্লক সভাপতির দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+