' ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি নয়', আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের চরম হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে এবার বিতর্কে জড়ালেন শাসক দলের আরেক সাংসদ। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন,' ডাক্তারি করতে এসেছেন রাজনীতি করতে নয়। বিনা চিকিৎসায় কোনও রোগীর মৃত্যু হলে জনরোষ তৈরি হবে। আমরা রক্ষা করতে পারব না'

একা বাঁকুড়ার সাংসদ নন আরজি করের ঘটনা নিয়ে আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যেৎ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহও। তিনিও সরব হয়েছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে। এমনকী প্রতিবাদী মহিলাদের পোশাক নিয়েও মন্তব্য করতে শোনা গিয়েছে উদয়ন গুহকে। তৃণমূল কংগ্রেসের অন্দরে যে কার্যত বিরোধ বাড়ছে এই ঘটনা নিয়ে তা প্রকাশ্যে চলে এসেছে।

Arup Chakraborty

একদিকে যখন সুখেন্দু শেখর রায়, শান্তনু সেনরা প্রকাশ্যে চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। অন্য দিকে উদয়ন গুহ- অরূপ চক্রবর্তীর মতো নেতারা আবার পাল্টা জুনিয়র ডাক্তারদেরই এই ঘটনা নিয়ে নিশানা করেছেন। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শাসক দলের অন্দরেই নেতায় নেতায় মতবিরোধ প্রকট হয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কুণাল ঘোষ সরাসরি সুখেন্দু শেখর রায়কে নিশানা করেছেন গতকাল। সুখেন্দু শেখর রায় সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন। তারপরেই তাঁকে ডেকে পাঠানো হয় লালবাজারে। গতকাল হাজিরা দেননি সাংসদ। উল্টে যুবভারতী স্টেডিয়ামে আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।

সুখেন্দু শেখরের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে নিশানা করেছেন তিনি। তারপরে আবার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এই আন্দোলনে বুদ্ধিজীবীদের সামিল হওয়া নিয়ে সমালোচনা করেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ বুদ্ধিজীবীদের কটাক্ষ করে বলেছেন, আপনাদের কিছু করতে হয় না। ফেসবুকে পোস্ট করলে চলে যায়। অন্যদের রুটিরুজি কেন বন্ধ করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+