TMC vs TMC: মন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের ব্লক সভাপতিকে মার, ভাঙল চেয়ার, ধর্না মঞ্চে ধুন্ধুমার বাঁকুড়ায়

TMC vs TMC: পুলিশ ও রাজ্যের এক মন্ত্রীর উপস্থিতিতে দলের ধর্না মঞ্চে দলেরই ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। রবিবার বাঁকুড়ার খাতড়ার ঘটনা।

বিধায়ক তথা মন্ত্রী ও ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ তৃণমূলের একাংশের। ধর্না মঞ্চ থেকে আহত ব্লক সভাপতি ও তাঁর ঘনিষ্ঠ নেতার ঠাঁই হলো হাসপাতালে।

TMC vs TMC: মন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের ব্লক সভাপতিকে মার

সূত্রের খবর, দলীয় নির্দেশ মেনে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এদিন খাতড়া শহরে ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মহাপাত্র। বিকেলে রানিবাঁধের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির উপস্থিতিতে তাঁর গোষ্ঠীর লোকজন ব্লক সভাপতি সুব্রত মহাপাত্রকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ।

TMC vs TMC: মন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের ব্লক সভাপতিকে মার

উল্লেখ্য, জ্যোৎস্না ও সুব্রতর গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। তা এদিন চরমে ওঠে। প্রথমে বচসা। তারপর মারধর শুরু হয়ে যায়। ভাঙে কয়েকটি চেয়ার। স্বাভাবিকভাবেই ধর্না মঞ্চে দলীয় কোন্দলে তৃণমূলের অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

TMC vs TMC: মন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের ব্লক সভাপতিকে মার

প্রহৃত খাতড়া ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মহাপাত্রের দাবি, ধর্না মঞ্চে তিনি থাকাকালীন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির লোকজন মিছিল করে এসে তাঁকে আক্রমণ করেন। তিনি পালিয়ে বাঁচার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এমনকী খাতড়া থানার আইসি ও মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির উপস্থিতিতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ব্লক সভাপতির। যদিও এবিষয়ে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির প্রতিক্রিয়া মেলেনি।

এ বিষয়ে জানতে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রকে টেলিফোন করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, ঠেলাঠেলি হয়েছে। তবে পুরো বিষয়টি জানা নেই। এই অস্বস্তি সামাল দিতে দলে দল কী পদক্ষেপ করে সেদিকে তাকিয়ে দুই পক্ষই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+