বিজয়া মিটতেই হয় কাদাখেলা, অদ্ভুত রীতি এই গ্রামের
প্রথা মেনে এবারও বিজয়া দশমী মিটতেই কামারপুকুরের "বৈতল গ্রামে" ঝগড়াই মড়োতে দুর্গা মন্দিরের সামনে অনুষ্ঠিত হল "কাদাখেলা"। ঐ গ্রাম ও সংলগ্ন এলাকার আট থেকে আশি নারী-পুরুষ নির্বিশেষে সকলেই অংশ নেন এই প্রাচীন ও ব্যতিক্রমী আনন্দোৎসবে।

ওই এলাকার সাতটি পুকুরের জল দিয়ে মন্দিরের সামনে পুকুর তৈরি করা হয়। তারপর বিজয়া দশমীর সকাল থেকে জলে 'কাদা খেলা' শুরু করেন এলাকাবাসীরা। বহুকাল ধরে এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এই এলাকায়।
প্রচলিত জনশ্রুতিটি হলো , বিষ্ণুপুরের রাজপরিবারের একটা অংশ বর্ধমানের রাজা কিনে নিয়েছেন। এই নিয়ে মামলা চলছে। বিষ্ণুপুর রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ যাচ্ছেন বর্ধমান। তাঁর যাওয়ার পথেই ঝগড়াই চণ্ডীর মন্দির। রাজা মন্দিরে প্রণাম সেরে বেরিয়ে দেখেন সামনের বিশাল বটের নীচে একটি ছোট্ট মেয়ে একা কাদামাটি নিয়ে খেলা করছে। তার সারা গায়ে কাদাজল।
রাজাকে দেখেই বালিকা বলে, 'আয় খেলবি আয়।' কিন্তু রাজা বলেন, 'অনেক কাজ, সেই বর্ধমান যেতে হবে মামলা লড়তে।' - মোটে চিন্তা করিস না, জিতে যাবি। আধো আধো স্বরে বলে সেই ছোট্ট মেয়েটি। - যদি জিতি ফেরার সময় খেলা করবো তোর সঙ্গে। এই বলে রাজা তাঁর গন্তব্যে রওনা হন। রাজা সেই মামলায় জেতেন এবং ফেরার সময় সেপাই-সান্ত্রী নিয়ে কাদা খেলেন মন্দির চত্ত্বরে। আর সেই থেকে প্রতিবছর বিজয়ার দিন অনুষ্ঠিত হয় কাদাখেলা।
এবার দুর্গা পুজোতে ১১ দিন ছুটি থাকবে টানা। এছাড়াও কালীপুজোর ছুটি থাকবে। ছুটি থাকবে ছট পুজোরও। এবার মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর। তারপরই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। ৩০ সেপ্টেম্বর পঞ্চমীর দিন থেকে ছুটি পড়ছে পুজোর। ৫ অক্টোবর দশমী। ৫, ৬ ও ৭ অক্টোবর পর্যন্ত জেলার প্রতিমা বিসর্জন চলবে। জেলায় কার্নিভাল হবে ৭ অক্টোবর। ৮ অক্টোবর কলকাতায় কার্নিভালের পর বিসর্জন হবে।
আসলে ৯ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। ওই দিন রবিবার। ফলে পরদিন ১০ অক্টোবর সোমবার লক্ষ্মীপুজোর ছুটি পাবেন সরকারী কর্মচারীরা। ১১ অক্টোবর থেকে ফের খুলবে সরকারি অফিস। মুখ্যমন্ত্রীর আশা, এবার বাংলার দুর্গাপুজো আবার পুরনো ছন্দে ফিরবে। এবার কার্নিভ্যাল হবে দুদিন। ৭ অক্টোবর জেলায় জেলায় কার্নিভ্যাল আর পরদিন ৮ অক্টোবর কলকাতায় কার্নিভ্যাল। ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে। পুজোর পর এবার এর কার্নিভ্যালেও অংশ নেবেন বিদেশি অভ্যাগতরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications