বাঁকুড়ায় চিকিৎসক ছাড়াই কোনও মতে চলছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতে বেহাল দশা স্বাস্থ্য ব্যবস্থার। কোন মতে টিকে আছে অড়রা নিউ পি.এইচ.সি। চারিদিকে ঝোপ ঝাড়ে ভর্তি, দেওয়াল জুড়ে শ্যাওলার পুরু আস্তরণ, জানালার পাল্লা ভাঙা।যার উপরে নির্ভরশীল এলাকার অগণিত মানুষ। ন্যুনতম পরিষেবা না মেলায় ক্ষোভ বাড়ছে ওই এলাকার মানুষের।
এক ঝলক দেখলে মনে কোন 'পরিত্যক্ত পোড়ো বাড়ি'। চারিদিকে ঝোপ ঝাড়ে ভর্তি, দেওয়াল জুড়ে শ্যাওলার পুরু আস্তরণ। কিন্তু আদতে তা নয়। এখানেই দীর্ঘদিন ধরে চিকিৎসক ছাড়াই একজন নার্সিং স্টাফ ও গ্রুপ ডি কর্মচারীকে নিয়ে চলছে এই স্বাস্থ্য কেন্দ্র। সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল এলাকার অন্তত ৪০ টি গ্রামের মানুষের। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুর বেশ কয়েকটি গ্রামের মানুষ।

ন্যুনতম পরিষেবা পাওয়া যায়না এখানে, সামান্য প্রেসার মাপার সুযোগও হয়না। একটা চিকিৎকও নেই এখানে। কোনও পরিষেবায় চালু নেই এখানে, ক্ষোভ একালাবাসীর। এবিষয়ে সিমলাপালের বিএমওইচ ডাঃ রামাশিস টুডুও সমস্যার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, কোন রকমে আউটডোর পরিষেবা চালু রাখা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে তালডাংরার নব নির্বাচিত বিধায়ক ফাল্গুনী সিংহবাবু এ প্রসঙ্গে বলেন, সর্বত্র চিকিৎসকের ঘাটতি রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যতদিন না চিকিৎসকের সমস্যা সমাধান হচ্ছে ততদিন পরিষেবা স্বাভাবিক করা সম্ভব নয়। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আরও চিকিৎসক এখানে দেওয়া যায়।












Click it and Unblock the Notifications