Teachers' Day 2024: হাতির ভয়ে কেউ যেতেন না পড়াতে! আতঙ্ক ভুলে শিক্ষা বিলোচ্ছেন 'বিনে পয়সার শিক্ষক'
Teachers' Day 2024: 'career with character is hero, career without character is zero'। মনে করেন 'বিনে পয়সার শিক্ষক' প্রভাত কুমার মণ্ডল। পেশায় বেলিয়াতোড় যামিনী রায় কলেজের SACT প্রভাত কুম্ভকার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রত্যন্ত গ্রামের ক্ষুদে পড়ুয়াদের শিক্ষাদানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
সকাল হলেও দলে দলে বড়জোড়ার জঙ্গল লাগোয়া ও হাতি প্রবণ বনশোল, কালপাইনি, শ্যামপুর, হরিশপুরের মতো গ্রাম থেকে পড়ুয়ারা আসেন শিক্ষা নিতেন (Teachers' Day 2024)। এলাকার মানুষে কাছে প্রভাতস্যার হিসাবেই জনপ্রিয় তিনি।

অনেকে আবার 'বিনে পয়সার শিক্ষক' হিসাবেও প্রভাতবাবু ডাকেন। সাধারণ মানুষের কথায়, প্রথাগত শিক্ষা তো রয়েছেই, কিন্তু এর বাইরে পড়ুয়াদের ভালো মানুষ হতে 'মূল্যবোধে'র শিক্ষার খুব প্রয়োজন। আর সেই শিক্ষা দেওয়ার উপরেই তিনি বরাবর জোর দিয়ে এসেছেন বলে জানাচ্ছেন ওই এলাকার মানুষজন। বর্তমানে প্রভাত কুম্ভকারের একেবারে বিনে পয়সায় পাঠশালা চালান ((Teachers' Day 2024)।
আর সেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা ইতিমধ্যে ১০০ ছাড়িয়ে গিয়েছে। তবে যেভাবে জনপ্রিয়তা বাড়ছে তাতে প্রত্যেকদিন তাঁর কাছে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। প্রভাত স্যারের এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট ছাত্র ছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকেই।
বলে রাখা প্রয়োজন, হাতি প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এই গ্রাম গুলিতে কোন শিক্ষকই পড়াতে আসছিলেন না। সেই অবস্থায় বিগত কয়েক বছর ধরে এই এলাকার চারটি গ্রামে 'সম্পূর্ণ বিনামূল্যে' শিক্ষাদান করে চলেছেন এই শিক্ষক। যা ব্যতিক্রমী বলেই অনেকে জানিয়েছেন।
ওয়ান ইন্ডিয়া বাংলা'কে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষক প্রভাত কুম্ভকার বলেন, এক দম প্রথম থেকেই ইচ্ছা ছিল নিজে যা শিখবো তা অন্যান্যদের বিলিয়ে দেবো। আর সেই উদ্দেশ্যেই রোদ জল ঝড় উপেক্ষা করেই এই শিক্ষাদানের প্রচেষ্টা। প্রথাগত শিক্ষার বাইরে মূলতঃ চরিত্র গঠনের উপরেই তিনি জোর দেন বলে জানান।
শিক্ষক দিবসে ((Teachers' Day 2024) এমন শিক্ষককে ওয়ান ইন্ডিয়া বাংলা'র তরফে শ্রদ্ধা।












Click it and Unblock the Notifications