অভিষেকের নবজোয়ার যাত্রাই তিহার যাত্রার পথ প্রশস্ত করবে! তৃণমূলকে নিশানা শুভেন্দুর

অভিষেকের নবজোয়ার যাত্রাই তিহার যাত্রার পথ প্রশস্ত করে দেবে তৃণমূল নেতাদের। তৃণমূলকে নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানালেন, নবজোয়ার যাত্রা নয়, এই জোয়ারেই তিহার যাত্রা নিশ্চিত হবে। তৃণমূলে আর নবজোয়ার আসবে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি।

এদিন তৃণমূলের স্থানীয় নেতার হুমকিরও জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০০৯ সালে আমার হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিল যে নেতা, সে আজ আমাকে হুমকি দিচ্ছে! ঠিক এই ভাষাতেই ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদের 'হুমকি'র জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অভিষেকের নবজোয়ার যাত্রাই তিহার যাত্রার পথ প্রশস্ত করবে

শুক্রবার বিকেলে ইন্দাসের শাসপুরে দলের এক সভায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকার। সেই সভা থেকেই কিনি ইন্দানের ব্লক তৃণমূল সভাতি শেখ হামিদকে একহাত নেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দলের এক সভায় ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ শুভেন্দুকে 'ইতিহাস' করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

শুভেন্দু তার পাল্টা নিজের দলের কর্মীদের খাতা কলমে তা লিখে রাখার নিদান দেন। তিনি বলেন, ২০০৯ সালে আমার হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর আজ হুমকি দিচ্ছেন। তাঁরা একসময় ঘরছাড়া ছিলেন। তাঁদের তেল, নুন আমি দিতাম। এখন সাধারণ হক যদি বন্ধ করা হয়, বিরোধী দলনেতা হিসাবে আমি তাঁর দায়িত্ব নিলাম।

অভিষেকের নবজোয়ার যাত্রাই তিহার যাত্রার পথ প্রশস্ত করবে

তারপর তিনি বলেন, আমি তাঁদের দায়িত্ব দিয়ে গেলাম সৌমিত্র খাঁদের উপর। আর তারপরই তিনি তৃণমূলের তিহার যাত্রার কথা বলেন। শুভেন্দু বলেন, বড়ো মস্তান ছিল লক্ষ্মণ শেঠ বা কেষ্ট মণ্ডল-রা। দেখেছেন তো কী হাল হল তাদের। এবার তৃণমূলের নবজোয়ার আনতে গিয়ে না এই জোয়ারে বাকিদের তিহার যাত্রা হয়ে যায়!

শুভেন্দু অদিন সাফ জানিয়ে দেন, বিচারপতিদের তদন্ত বন্ধ হয়নি, আপনারা নিশ্চিন্ত থাকুন। সুপ্রিম কোর্টেও তদন্ত বন্ধ হয়নি। মামলাকারীরা যে নথি জমা দিয়েছেন, সেটি কখনো মিথ্যা হতে পারে না। যেসকল ব্যক্তিরা চাকরি বাতিলের তালিকায় আছেন, সব তৃণমূলের লোক। সব চাকরি বাতিল হবে।

অভিষেকের নবজোয়ার যাত্রাই তিহার যাত্রার পথ প্রশস্ত করবে

শুভেন্দু বলেন, জাল ওএমআর শিট সব বেরিয়ে এসেছে। কোনো তথ্য ও প্রমাণের পরিবর্তন হবে না। রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের কথা দিচ্ছি, হকের চাকরি হবে। তার জন্য লড়াই চলছে, লড়াই চলবে। দুর্নীতিগ্রস্তদের পতন হবেই, আর যাঁরা রোদ, ঝড়, জল, মাথায় নিয়ে হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাঁদের লড়াই বৃথা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+