বাঁকুড়ায় পুলিশকে হুঁশিয়ারি, সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন এই শোকজ করেছে বলে খবর। উপনির্বাচনের প্রচারে বিতর্কিত মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। পুলিশকে নিয়ে আক্রমণাত্মক কথা বলেন তিনি। অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখার কথা বলা হয়েছিল।

রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী ১৩ তারিখ সেই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে। বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে আক্রমণ চালাচ্ছে। গত সপ্তাহে বাঁকুড়ার তালডাংরায় প্রচার সভা করেছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

sukanta majumdar

সেই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়রা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। যদিও সেই বিষয়ে পরবর্তীতে আর কোনও বক্তব্য সামনে আসেনি। সোমবার প্রচারের শেষ দিনে এবার শাস্তির মুখে পড়লেন সুকান্ত মজুমদার। জাতীয় নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয়েছে।

কেন তিনি সভামঞ্চ থেকে ওই কথা বলেছেন? সেই বিষয়ে বক্তব্য রাখতে হবে সুকান্ত মজুমদারকে। এদিন রাত আটটার মধ্যে শোকজের জবাব দিতে হবে বিজেপির রাজ্য সভাপতিকে। এই কথা জানানো হয়েছে। বিজেপির তরফ থেকে প্রাথমিক কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এদিন তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে।

ওই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, " এবারের ভোটে লড়াই তৃণমূলের সঙ্গে না। লড়াইটা হচ্ছে পুলিশের সঙ্গে৷ পুলিশ সরে গেলে মাত্র ১৫ মিনিট সময়ও তৃণমূল নামে কোনও রাজনৈতিক দল থাকবে না।"

এরপর আরও কড়া আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, " মনে রাখবেন চিরদিন কাহারও সমান নাহি যায়। তাই দালালি ছাড়ুন। প্রয়োজনে খাঁকি উর্দি ছেড়ে রাস্তায় নেমে রাজনীতি করুন। কত দম আছে দেখে নেব।" তৃণমূলের দালালি করতে হলে পোশাক থেকে অশোক স্তম্ভ খুলে হাওয়াই চটি লাগানোর পরামর্শ দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+