Sujata Mondal: জন্মাষ্টমীতেই পরিবারে নতুন সদস্য, বড় দায়িত্ব পেয়েই 'কিউটি পাই'কে ধন্যবাদ সুজাতার
Sujata Mondalঃ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর 'প্রাক্তন' স্ত্রী, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। শুক্রবার বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এদিনই মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের দায়িত্ব পেলেন সুজাতা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
একই সঙ্গে এবার বাঁকুড়া জেলা পরিষদে নারী শক্তির জয়জয়কার। বড় এই দায়িত্ব পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal CM) ধন্যবাদ জানান সুজাতা মণ্ডল (Sujata Mondal) । আগেই এই জেলা পরিষদে সভাধিপতি নির্বাচিত হয়েছেন তালডাংরার অনসূয়া রায়।

এদিন কর্মাধ্যক্ষ নির্বাচনের পর দেখা গেল পূর্ত ও পরিবহনের দায়িত্ব পেয়েছেন অর্চিতা বিদ্, জনস্বাস্থ্যে মমতা সিংহমহাপাত্র, কৃষিতে বিশ্বরুপা ওরফে মৌ সেনগুপ্ত, মৎস্য ও প্রাণী সম্পদ সুজাতা মণ্ডল, শিশু, নারী উন্নয়ন বিভাগে পম্পা দাস বাউরী। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি বিভাগে হাবিবুর রহমান, ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ বিভাগে প্রশান্ত গিরি কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এদিন কর্মাধ্যক্ষ নির্বাচন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেন, অনেক কঠিন পথ পেরিয়ে এসেছি। অনেক বড় দায়িত্ব তাঁর কাঁধে দেওয়া হয়েছে। এখন মানুষের জন্য অনেক কাজ করতে চান বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তৃণমূল নেত্রী। তবে প্রথমে সব কিছু তিনি বুঝে উঠতে চান বলেই জানান।
জেলা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ 'পূর্ত দপ্তরে'র দায়িত্ব পেয়ে অর্চিতা বিদ বলেন, জেলার ২২ টি ব্লকেই সমান গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। জেলা পরিষদের সভাধিপতির দৌড়ে থাকলেও শেষ মুহূর্তে ছিটকে পড়েন অর্চিতা। এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিগত দিনেও এমন ঘটনা ঘটেছে। তখনকার মতো এখনও দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন বলে জানান।
অন্যদিকে সদ্য মাসি হয়েছেন সুজাতা। দিদির মেয়ে হয়েছে জন্মাষ্ঠমীর দিন। এদিন তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন সুজাতা। তিনি বলেন, সদ্য মাসি হয়েছি। ছোট্ট একটা বোনঝি পেয়েছি... সে খুবই কিউটি পাই। জন্মাষ্মীর দিনেই তাঁর আগমন। আর এরপরেই বড় দায়িত্ব পাওয়ার খবর পাই। আর সে আমার এবং পরিবারের কাছে খুবই লাকি বলেও জানান সুজাতা মণ্ডল।












Click it and Unblock the Notifications