Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সৌমিত্র-সুজাতা এবার আইনি লড়াইয়ে মুখোমুখি, দলবদলে বিচ্ছেদের মুখে দাম্পত্য

বিজেপির সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দেওয়ার পরই বিপত্তি বাধে। সাংসদ সৌমিত্র প্রকাশ্যে গর্জে ওঠেন স্ত্রীর বিরুদ্ধে। বিষোদ্গার করে বিবাহ বিচ্ছেদের হুঁশিয়ারি দেন স্রী্যকে।

বিজেপির সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দেওয়ার পরই বিপত্তি বাধে। সাংসদ সৌমিত্র প্রকাশ্যে গর্জে ওঠেন স্ত্রীর বিরুদ্ধে। বিষোদ্গার করে বিবাহ বিচ্ছেদের হুঁশিয়ারি দেন স্রী্যকে। তখন সুজাতা বিবাহ বিচ্ছেদে রাজি না হলও এখন নিজে থেকে মামলা করলেন বিচ্ছেন চেয়ে।

সৌমিত্র-সুজাতা এবার আইনি লড়াইয়ে মুখোমুখি, দলবদলে বিচ্ছেদ

তৃণমূলে যোগ দেওয়ার পর স্ত্রী-র সঙ্গে থাকেন না বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নজিরবিহীনভাবে স্ত্রীকে সাংবাদিক বৈঠক ডেকে বিচ্ছেদের বার্তা জানিয়েছিলেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি রাজ্য রাজনীতিতে। তৃণমূল-বিজেপির দলবদলের কড়চা সৌমিত্র-সুজাতার সংসার ভেঙে ছারখার করে দিয়েছিল।

এবার সেই দাম্পত্য কলহের মামলা আইনের দরজায় যেতে চলেছে। বর্তমানে সুজাতা তৃণমূলে আর সৌমিত্র বিজেপিতে। এহেন পরিস্থিতিতে এবার বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুজাতা মণ্ডল খাঁ। মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতে এসে তিনি এই আবেদন করেন। যদিও লক্ষ্যনীয়ভাবে সাংসদ স্বামীর বিরুদ্ধে এদিন তিনি কোন অভিযোগই করেননি।

তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের শুরুর দিকে সাংসদ সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা খাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চাইলেও, সুজাতা চাননি। গত জানুয়ারি মাসে এ বিষয়ে মামলাও দায়ের করেছিলেন সৌমিত্র। সেই সময় সুজাতা খাঁ ডিভোর্স চান না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। তবে এদিন স্ত্রী সুজাতার ডিভোর্সের মামলা প্রসঙ্গে সাংসদ সৌমিত্র খাঁ-র কোন প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২০২০ সালের ২১ ডিসেম্বর কুণাল ঘোষ-সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা। এরপরেই দু'পক্ষের সম্পর্কের অবনতি ঘটে, আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ওই ঘটনার ঠিক দু'বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুজাতা খাঁ।

এদিন সুজাতা খাঁ বলেন, "ময়দানের মেয়ে ময়দানেই আছি। নিজের ব্যক্তি পরিচয় মানুষের কাছে প্রতিষ্ঠিত করে নিয়েছি।" এরপরেই সৌমিত্র খাঁ নাম না করেই স্ত্রীকে নিশানায় সৌমিত্র বলেন, 'আমার দয়াদাক্ষিণ্যে কেউ পরিচিতি পেয়ে আছে' এটা ভেবেই ভালো লাগে। 'ডিভোর্স' প্রসঙ্গে এক প্রশ্নের তিনি বলেন, 'কেস চলছিল, আমি মিউচুয়াল ডিভোর্স ফাইল করলাম'। এদিন মূলত তাঁর মিউচুয়াল ডিভোর্স ফাইল করতেই আদালতে আসা বলেও তিনি জানান।

সৌমিত্র খাঁ মুকুল রায়ের হাত ধরে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর বিষ্ণুপুর থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিল। সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে ঢোকার অনুমতি না পেলেও স্ত্রী সুজাতা খাঁয়ের দাপুট লড়াই তাঁকে জয়যুক্ত করে। কিন্তু একুশের নির্বাচনের প্রাক্কালে সুজাতা আবার বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+