মণ্ডল সভাপতি ভীতু! অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি বিজেপি কর্মীদের একাংশের
'ভয়াতুর' মণ্ডল সভাপতিকে মেনে নেওয়া সম্ভব নয়, দাবি করে দলের জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীতে বসলেন ছাতনা এলাকার বিজেপি নেতা কর্মীরা। একই ইস্যুতে গত সোমবার বাঁকুড়া-২ ব্লক এলাকায় পোস্টার বিতর্কের পর মঙ্গলবার এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলা জুড়ে বিজেপি 'ভালো' ফল করলেও সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে 'ভরাডুবি' হয় তাদের। জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র ১০ টির দখল পায় তারা।

এরপরই অতি সম্প্রতি বাঁকুড়া/ দলের বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই সাগঠনিক জেলার মোট ৫৩ জন মণ্ডল সভাপতির মধ্যে ১৯ জনকে পদচ্যুত করে বিজেপি। ছাতনা মণ্ডল-৩ সভাপতি মমতা গরাইকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত হন পরমেশ্বর মণ্ডল। আর এই ঘটনায় 'ক্ষুব্ধ' ওই এলাকার বিজেপি নেতা কর্মীদের একাংশ।
বিজেপির ছাতনা-৩ মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক মণ্ডলের দাবি, তাঁদের সাথে কোনরকমের আলোচনা না করেই মণ্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে। পূর্বতন মণ্ডল সভাপতি মমতা গরাই যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছিলেন। আর বর্তমানে ছাতনা মণ্ডল-৩-র দায়িত্বপ্রাপ্ত সভাপতি পরমেশ্বর মণ্ডল যথেষ্ট 'ভীতু', তাকে মেনে নেওয়া সম্ভব নয় বলেই তারা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications