ভোট গ্রহণের আগের রাতে বান্দোয়ানে মাও আতঙ্ক, জ্বালিয়ে দেওয়া হল ভোট কর্মীদের গাড়ি

প্রথম দফা ভোটের আর কয়েক ঘন্টা বাকি। সুষ্ট এবং অবাধ নির্বাচন করানোটাই লক্ষ্য নির্বাচন কমিশনের। শনিবার রাজ্যের ৫ জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মোট ৩০টি আসনে ভোট গ্রহণ করা হবে।

প্রথম দফা ভোটের আর কয়েক ঘন্টা বাকি। সুষ্ট এবং অবাধ নির্বাচন করানোটাই লক্ষ্য নির্বাচন কমিশনের। শনিবার রাজ্যের ৫ জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মোট ৩০টি আসনে ভোট গ্রহণ করা হবে।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরাতে ভোট হবে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর কেন্দ্রে নির্বাচন হবে এই দফায়। একটা বিশাল অংশ মাওবাদী এলাকা। ভোট শুরু হওয়ার কয়েকঘন্টা আগে ফের বাংলায় মাও আতঙ্ক!

তুলসিডি গ্রামে আগুনে ভস্মীভূত গাড়ি

তুলসিডি গ্রামে আগুনে ভস্মীভূত গাড়ি

পুরুলিয়ার বান্দোয়ান থেকে অশান্তির খবর আসছে। জানা যাচ্ছে, তুলসিডি গ্রামের মধ্যে যে জঙ্গল রয়েছে সেখানে রহস্যজনক আগুনে ভস্মীভূত একটি গাড়ি। জানা যাচ্ছে, যেখানে ঘটনাটি ঘটেছে কিছুটা দূরেই বুথ। সেই বুথেই ভোটকর্মীদের নামিয়ে ফেরার পথে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। গাড়ি লক্ষ্য করে রাসায়নিক ছুড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। মাওবাদী কায়দাতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

স্থানীয়দের নিয়ে শুরু কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযান

স্থানীয়দের নিয়ে শুরু কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযান

পুরুলিয়ার বান্দোয়ান একটা সময় মাওবাদী আতংকে কাঁপত। আর ভোট গ্রহণের আগের রাতেই ফের সেখানেই মাও আতঙ্ক। জানা যাচ্ছে, ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। স্থানীয় এলাকার মানুষজনকে নিয়ে জঙ্গলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। রাতের অন্ধকারে তল্লাশিতে সমস্যা। তবুও টর্চের আলো জ্বালিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

কি বলছেন গাড়ির ড্রাইভার!

কি বলছেন গাড়ির ড্রাইভার!

সংবাদমাধ্যম জানাচ্ছেন, এই ঘটনাটি একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন ওই গাড়ির ড্রাইভার। তাঁর দাবি, খালি গাড়ি নিয়ে ফেরার সময় হঠাত করেই জঙ্গল থেকে একদল যুবক মুখ ঢাকা অবস্থায় বেরিয়ে আসে। গাড়ির পিছনে রহস্যময় একটি বোতল ছোঁড়ে বলে অভিযোগ। মনে করা হচ্ছে সেটি কোনও রাসায়ানিক। সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভারের অভিযোগ, সেই সময় তিনি দরজা খুলে নামার চেষ্টা করলে তাকেও পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে দাবি। ইতিমধ্যে ওই ড্রাইভারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পিছনে মাও কার্যকলাপ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

মাও এলাকায় বিশেষ নজর

মাও এলাকায় বিশেষ নজর

যে সমস্ত জায়গাতে ভোট রয়েছে সে সমস্ত জায়গাগুলিকে ঘিরে ফেলা হবে কেন্দ্রীয় বাহিনীতে। পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। প্রথম দফার ভোটে মোট ১২ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। শনিবার রাজ্যের ৫ জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মোট ৩০টি আসনে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরাতে ভোট হবে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর কেন্দ্রে নির্বাচন হবে এই দফায়। একটা বিশাল অংশ মাওবাদী এলাকা। সে কারনে বিশেষ নজর রাখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায়।

মোতায়েন করা হয়েছে ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

মোতায়েন করা হয়েছে ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোটের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কয়েকশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে অনেকে বলছেন প্রথম দফার নির্বাচনই বলে কেমন যাবে বাকি দফাগুলি। অর্থাৎ এক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন। জানা যাচ্ছে, ভোটে বুথে বুথে মোতায়েন করা হচ্ছে ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে রাজ্যে ৮০০ কোম্পানি বাহিনী এসে পৌঁছে গিয়েছে। তার মধ্যে ৬৫৯ কোম্পানি শনিবারের নির্বাচনে সুরক্ষার কাজে মোতায়েন থাকবে। বাকি বাহিনীকে টহলদারির কাজে ব্যবহার করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+