Panchayat Election Results 2023: সৌমিত্রর লোকসভা কেন্দ্রের জেলা পরিষদ আসনে জয় সুজাতার, বাঁকুড়ায় সবুজ ঝড়
Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ায় সবুজ ঝড়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেলা পরিষদের ক্ষমতা দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। কার্যত দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিরোধীদের।
বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর লোকসভা এলাকাতেই রয়েছে জয়পুর। সেখানকার জেলা পরিষদ আসন থেকে ১৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করলেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা।

সৌমিত্রকে সাংসদ করার পিছনে অনেকের মুখেই শোনা যায় সুজাতার অবদানের কথা। মাটি কামড়ে পড়ে থেকে বিজেপির টিকিটে লড়া সৌমিত্রর হয়ে জোরদার প্রচার সেরেছিলেন। যখন সৌমিত্রর নির্বাচনী এলাকায় প্রবেশে বিধিনিষেধ ছিল। যদিও সময়ের সঙ্গে বদলেছে সম্পর্ক। সুজাতা তৃণমূলে যেতেই বিচ্ছেদের নোটিশ দেন সৌমিত্র।
সৌমিত্র-সুজাতার বিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি। বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়লেও হেরে গিয়েছিলেন সুজাতা। এবার পঞ্চায়েত নির্বাচনে তাঁকে জেলা পরিষদ আসনে দাঁড় করিয়েছিলেন তৃণমূল। মাসখানেকের বেশি বাঁকুড়ায় পড়ে থেকে শেষ হাসি হাসলেন সুজাতা।

প্রাক্তন স্বামীর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকা থেকে জেতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। জয়পুরের তিনটি জেলা পরিষদ আসনেই জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর আসন থেকে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। জিতেছেন শুভাশিস বটব্যাল ও মাম্পি দে।
জয়পুরে তৃণমূলের জয়জয়কারের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির নিয়ে মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে হুডখোলা গাড়িতে জয়ী প্রার্থীদের নিয়ে ভোটারদের ধন্যবাদ জানাতে বের হন তাঁরা। চলতে থাকে আবির খেলা।

সুজাতা বলেন, জিতব জানতাম। অপেক্ষা করছিলাম মার্জিনের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছেন সেই বার্তাই ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয়। এতদিন বাদে এখানে এসে এক মাসের রয়েছি। মনেই হচ্ছে না বাড়ির বাইরে রয়েছি। ভোটাররা আমাদের জিতিয়েছেন, ফলে দায়িত্ব বাড়ল। মানুষকে নিয়েই কাজ করতে হবে।
এদিকে, বাঁকুড়ার ৫৬ আসনবিশিষ্ট জেলা পরিষদে শেষ পাওয়া খবরে তৃণমূল জিতেছে ২২টিতে, বিজেপি ১টিতে জিতেছে, এগিয়ে ২টিতে। ২২টি পঞ্চায়েত সমিতির ১৫টি এখনও অবধি জিতেছে তৃণমূল। ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও অবধি তৃণমূলের জয় ১৩৭টিতে। বিজেপি ২টিতে জিতেছে, ১টিতে এগিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications