Panchayat Election 2023: একই বাড়িতে ডান-বাম, হেঁসেল ছেড়ে এবার ভোটের ময়দানে যুযুধান শাশুড়ি-বৌমা

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। গ্রামে গ্রামে প্রচার চলছে। পাণ্ডুয়াতে আবার ভোটের ময়দানে যুযুধান দুই পক্ষ। অন্দর মহলের দুই প্রতিপক্ষ এবার ভোটের ময়দানেও প্রতিপক্ষ। পাণ্ডুয়ায় সিমলাগড়ে ভিটাসিন গ্রামে শাশুড়ি বৌমা এবার ভোটের ময়দানে।

পান্ডুয়ায় সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে ১১০ নং বুথে ভোটের ময়দানে এবার শ্বাশুড়ি বৌমার। স্বাশুড়ি লক্ষ্মীরানী মান্ডি সিপিআইএম প্রার্থী এবং বৌমা সোনালী মান্ডি বিজেপি প্রার্থী। দুজনেই দাঁড়িয়েছে একই সংসদে।

Panchayat Election

সম্পর্কে লক্ষ্মীরানী সোনালীর খুড় শ্বাশুড়ি। একই পরিবারে দুইজন ভোটের ময়দানে নেমেছেন ঠিকই কিন্তু তাদের সম্পর্ক মধুর। সোনালী বলেন, শ্বাশুড়ির বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদ ও চেয়েছি। শাশুড়ি মাথায় হাত দিয়ে আশির্বাদ করলেন বৌমা।

Panchayat Election

একশ দিনের কাজ বন্ধ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। গ্রামের মানুষের অনেক চাহিদা পূরন হয়নি, গ্রামের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবী নিয়ে ভোট চাইছেন লক্ষ্মীরানী। গ্রামে পানীয় জলের অভাব আছে,ঢালাই রাস্তাটা হয়নি সেসবই করতে হবে ভোটে জিতে বলছেন সোনালী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+