Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মন্দিরের অনুষ্ঠানে উপচে পড়া ভিড়! অনাড়ম্বর বিয়ের দিকেই কি ঝুঁকছেন বাঁকুড়ার সাধারণ মানুষ

সার সার বসে আছেন পাত্র পাত্রী, হাজির আত্মীয় পরিজনেরাও। পুরোহিতের বৈদিক মন্ত্রপাঠে মুখরিত আকাশ-বাতাস। হঠাৎ করে এই ছবিটা দেখলে মনে হবে আপনি কোন গণ বিবাহের আসরে উপস্থিত হয়েছেন। কিন্তু বিষয়টা মোটেই তা নয়, সোমবার চলতি বছরের আষাঢ় মাসের শেষ লগ্নে মূলতঃ পারিবারিকভাবে ঠিক করা বিয়ের আসর বসেছে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদী তীরের কয়েক শতাব্দী প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে।

আর এখান থেকেই বাবা এক্তেশ্বরের আশীর্বাদ নিয়ে মনের মানুষের সঙ্গে আগামী দিন গুলো কাটানোর আশায় হাজির পাত্র পাত্রীরা। আর সেকারণেই মন্দির পরিচালন কমিটির বিশেষ তত্বাবধানে ভোলা মহেশ্বরকে স্বাক্ষী রেখে পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, হোমযজ্ঞ সহ অন্যান্য যাবতীয় রীতি নীতি মেনে চার হাত এক হচ্ছে এখানে।

bankura wedding

তবে মন্দির কমিটির তরফে সুস্পষ্ট নির্দেশ সরকারী নিয়মানুযায়ী ১৮ বছরের নিচে মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে এখানে কোনভাবেই দেওয়া যাবেনা। বিয়ের আগে জমা করতে হবে দু'জনের জন্মের শংসাপত্র।

বিয়ে বাড়ি মানেই মিলনোৎসব। আত্মীয়-পরিজন-পাড়া প্রতিবেশীদের উপস্থিতি। সানাইয়ের সূর, বিশাল প্যাণ্ডেল, চোখ ধাঁধানো আলো ইত্যাদি ইত্যাদিকে দূরে সরিয়ে মন্দিরে প্রায় অনাড়ম্বর বিয়ের আয়োজন কেন? এর উত্তরে এদিন এক্তেশ্বর মন্দিরে বিয়ের আসরে উপস্থিত অনেকেই জানিয়েছেন, একদিকে খরচ, অন্যদিকে সময়- দুই-ই বাঁচছে। ফলে নিজের সামর্থ্য ও সময়ের কথা চিন্তা করে অনেকেই এই সহজ পদ্ধতির দিকে ছুঁকছেন বলে জানিয়েছেন।

পুরোহিত পরেশ দেওঘরিয়া বলেন, লগ্নের দিন গুলিতে এই মন্দিরে ৪০ টি পর্যন্ত বিয়ে হয়। নান্দীমুখ শ্রাদ্ধ, হস্তবন্ধনী, কন্যা সম্প্রদান সহ সমস্ত রীতি নীতি মেনেই এখানে বিয়ে দেওয়া হয়। অর্থের অভাবে শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার নয়, সময় বাঁচাতে অনেক বিত্তশালী মানুষও মন্দিরে এসে বিয়ের কাজ সারছেন বলে তিনি জানান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+