Narendra Modi: পেন্সিল স্কেচ দেখে আপ্লুত নরেন্দ্র মোদী! বাঁকুড়ার মোহনের কাছে এল প্রধানমন্ত্রীর 'বিশেষ বার্তা'
Narendra Modi: এক কলেজ ছাত্রের আঁকা নিজের পেন্সিল স্কেচ দেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'শুভেচ্ছা' জানিয়ে চিঠি পাঠালেন খাতড়ার বিবেকানন্দ রোডের বাসিন্দা, দুর্গাপুরের একটি বেসরকারী কলেজের আইনের ছাত্র বছর উনিশের মোহন দত্তকে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত এই চিঠি তাঁদের খাতড়ার বাড়িতে এসে পৌঁছেছে।
ওই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শিল্পী মোহন দত্তকে আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুস্বাস্থ্য কামনায পাশাপাশি এরাজ্য শিল্প, সাহিত্য ও সঙ্গীতের মহান পীঠস্থান বলেও উল্লেখ করেছেন। একই সঙ্গে মোহন দত্তের এই কাজ দেশবাসীকে সেবা করার জন্য তাঁকে অনুপ্রাণিত করবে বলেও প্রধানমন্ত্রীর তরফে চিঠিতে লেখা হয়েছে।

শিল্পী মোহন দত্তের পরিবারের তরফে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে গত ১৯ মে ওন্দার নিকুঞ্জপুর হাই স্কুল মাঠে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু দিনের লালিত স্বপ্ন পূরণে সপরিবারে গিয়ে ওই সভামঞ্চের কাছে পৌঁছে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের হাতে মোহনের আগে তাঁর প্রতিকৃতি তুলে দেওয়া হয়।
আর তারপরই ২৭ জুন প্রধানমন্ত্রীর (Narendra Modi) স্বাক্ষরিত চিঠি মাত্র কয়েক দিন আগেই তাদের বাড়িতে এসে পৌঁছেছে। ছেলের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাক্ষরিত শুভেচ্ছাজ্ঞাপক চিঠি পৌঁছানোয় খুশী বাবা, পেশায় ব্যবসায়ী মন্টু দত্ত, মা গৃহবধূ রঞ্জু দত্তরা।
তাঁরা বলেন, ছোটো থেকেই ছেলে পড়াশুনার পাশাপাশি ছবি আঁকা শিখছে। মাত্র কয়েক দিনের চেষ্টায় তার আঁকা প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ওন্দার নিকুঞ্জপুরের সভায় নিরাপত্তারক্ষীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। ওই একটি মাত্র ছবির বিনিময়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, অনেক বড় প্রাপ্তি বলে তাঁরা জানান।
খুশী শিল্পী মোহন দত্ত নিজেও। তার কথায়,দেশের বিভিন্ন অংশে নির্বাচনী প্রচারে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে অনেক ছাত্র ছাত্রীকে তাঁর প্রতিকৃতি তুলে দেওয়ার ছবি দেখেছি। সেখান থেকেও অনুপ্রাণিত হয়ে আর.এস.এসের মাধ্যমে যোগাযোগ করে নিকুঞ্জপুরের সভায় আমার প্রধানমন্ত্রীর একটি ছবি তাঁর নিরাপত্তারক্ষীর হাতে তুলে দিই। এবার খোদ প্রধানমন্ত্রীর শুভেচ্ছাজ্ঞাপক চিঠি পেয়ে সপরিবারে খুব খুশী বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications