পুরুলিয়া, বাঁকুড়ায় আজ মোদী - মমতা প্রচার, চড়ছে রাজনৈতিক পারদ
আজ রবিবার জঙ্গলমহলের দুই জেলায় জোর প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সভা করছেন। আগামী কাল সোমবার রাজ্যে পঞ্চম দফায় ভোট। তারপরেই জঙ্গলমহলের ভোটের কাউন্টডাউন শুরু।
আজ রবিবার ও আগামী কাল সোমবার দুই দিন বাংলায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ছটি সভা করার কথা রয়েছে। ষষ্ঠ দফার ভোটের প্রচারেই যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। সেটি আর বলার অপেক্ষা রাখে না।

আজ পুরুলিয়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রচার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সভা আছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। ফলে দুই জেলার রাজনৈতিক কাউন্টডাউন চলছে৷ দুই রাজনৈতিক প্রধান কতটা আক্রমণাত্মক হয়ে দাঁড়ান একে অপরের প্রতি? সেই প্রশ্ন উঠছে।
আগামী ষষ্ঠ দফায় জঙ্গলমহল ও দুই মেদিনীপুর জেলায় ভোট। জঙ্গলমহল এবার বিজেপি, তৃণমূল দুই রাজনৈতিক দলের পক্ষেই গুরুত্বপূর্ণ। কারণ, কুড়মি ও আদিবাসীদের ভোট কোন বাক্সে জমা হয়? তার দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
গত লোকসভা নির্বাচন থেকেই জঙ্গলমহল তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছে। সাম্প্রতিক অতীতে কুড়মিদের আন্দোলন আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে। আদিবাসী, জনজাতি সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে এবার?
পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর হয়ে সভা করবেন নরেন্দ্র মোদী। মফসসল থানার গেঙ্গাড়া ময়দানে সভা করবেন তিনি। ওই জেলাতেই তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর হয়ে র্যালি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া কেন্দ্রেও অরূপ চক্রবর্তীর হয়ে মুখ্যমন্ত্রী রোড শো করবেন এরপর। আজই বিষ্ণুপুরেও সভা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।












Click it and Unblock the Notifications