টেরাকোটা ও পর্যটন শিল্পের মিশেল! বাজারে এবার নতুন ধরনের রাখি

টেরাকোটা শিল্পের জন্য জগদ্বিখ্যাত তালডাংরার পাঁচমুড়া। এখানকার শিল্পীদের তৈরি পোড়ামাটির ঘোড়ার বিশ্বজয়ের খবর সকলেরই কম-বেশি জানা। এবার এই গ্রামের তরুণ শিল্পী বিকাশ কুম্ভকারের হাত ধরে এবারই প্রথমবার বাজারে এলো টোরাকোটার রাখিও।

বিশেষ ধরণের এই রাখির মাধ্যমে বাঁকুড়ার টেরাকোটা ও পর্যটন শিল্প মিলেমিশে একাকার। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বিষ্ণুপুরের জোড় বাংলো, দলমাদল কামান, রাস মঞ্চ, লালবাঁধের পাশাপাশি মুকুটমনিপুর জলাধার, নৌকা বিহার থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্কের ছবি সুনিপূন দক্ষতায় ফুটিয়ে তুলেছেন শিল্পী।

Terracotta rakhi

'টেরাকোটার গ্রাম' হিসেবে পরিচিত পাঁচমুড়ায় গিয়ে দেখা গেল, শিল্পী বিকাশ কুম্ভকারের বাড়িতে চরম ব্যস্ততা। বিশেষ পদ্ধতি অবলম্বন করে তৈরি এই রাখিতে কেউ রঙিন সুতো বাঁধছেন, কেউ তা প্যাকেট বন্দি করছেন। একই সঙ্গে এই রাখি 'পছন্দ' হয়েছে বিষ্ণুপুর ও খাতড়া মহকুমা প্রশাসনের। তাই তাঁদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে কয়েক হাজার রাখি 'অর্ডার' দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শিল্পী বিকাশ কুম্ভকার বলেন,প্রতি বছর নতুন কিছু করার ভাবনা থাকে। এবার তৈরি করেছেন টেরাকোটার রাখি। এই রাখিতেই রয়েছে বিশেষত্ব। এবারের রাখি এক দিকে পর্যটন শিল্পের বিকাশ অন্যদিকে শিল্পীদের আর্থিক মন্দা কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে তিনি আশা করেছেন।

বিষ্ণুপুরের মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত খাতড়ার পাঁচমুড়া গ্রাম। ওখানকার শিল্পী বিকাশ কুম্ভকারের তৈরি রাখি বেশ ভাল লেগেছে। শিল্পীদের স্বার্থে ওই রাখি বাজারজাত করার ব্যাপারে জেলা প্রশাসন সর্বোতভাবে সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+