Mid Day Meal Scam: শিশু খাদ্য নয়ছয় হয়েছে! সিবিআই তদন্তের সুপারিশ করে বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

Mid Day Meal Scam: মিড ডে মিল নিয়ে সিবিআই তদন্ত বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থণ জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি বলেন, 'মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে। এমনকি এই বিষয়ে কেন্দ্রীয় পরিদর্শক দল অনেকবার এসেছে, আর সেখানেই বিভিন্ন ক্ষেত্রে অনিয়মও ধরা পড়েছে বলে দাবি কেন্দ্রীয়মন্ত্রীর।

আর তাই এই রাজ্যে মিড ডে মিল (Mid Day Meal Scam) নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বাধ্য হয়েছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রক চিঠিও লিখেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ শনিবার বাঁকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয়মন্ত্রী। আর সেখানেই এই বিষয়ে জানান তিনি।

Mid Day Meal Scam

একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকার যে ধরণের পদক্ষেপই নিকনা কেন কোন বাধা হবেনা। শিশু খাদ্যে নয়ছয় (Mid Day Meal Scam) হয়েছে, আর সেকারণেই সিবিআই তদন্ত দরকার বলে তিনি জানান। উল্লেখ্য, মিড ডে মিলে দুর্নীতি হয়েছে। সিবিআই তদন্তের সুপারিশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আর এরপরেই ফের একবার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিড ডে মিলে (Mid Day Meal Scam) অনিয়ম নিয়ে বারবার সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা। মিড ডে মিলের জন্যে বরাদ্দ টাকা অন্য খাতে খরচ হচ্ছে বলেও অভিযোগ করেছেন। এই বিষয়ে একাধিকবার শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন।

এমনকি সাক্ষাতেও রাজ্যের মিড ডে মিল (Mid Day Meal Scam) নিয়ে একের পর এক দুর্নীতি নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে বিস্তারিত জানান। কার্যত বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতেই রাজ্যে কেন্দ্রীয় টিম আসে। যারা সরজমিনে মিড ডে মিল নিয়ে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখে। আর সেই পরিদর্শনে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে বলেই দাবি কেন্দ্রীয়মন্ত্রীর।

আর সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই সিবিআই তদন্তের সুপারিশ বলেও দাবি। আর সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলে যাবেন।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য এই তদন্তের আবেদনকে 'লজ্জাজনক ও এজেন্সি রাজনীতি' বলে বর্ণনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বছর লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাজ্যে আরও একটি দুর্নীতিতে সিবিআই তদন্ত? ইতিমধ্যে নিয়োগ, কয়লা, গরু সহ বেশ কয়েকটি মামলার তদন্ত করছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+